
চতুর্থবারের মতো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সাসটেইনেবল রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৩ সালের হিসাবে ১০ ব্যাংক ও ৩ আর্থিক প্রতিষ্ঠান এ তালিকায় স্থান পেয়েছে। এর আগের বছর সাতটি ব্যাংক ও চার আর্থিক প্রতিষ্ঠান স্থান পেয়েছিল। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ টেকসই এসব ব্যাংকের নাম প্রকাশ করেছে।
তালিকায় থাকা ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাংক। এর মধ্যে ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ২০২২ সালের রেটিংয়েও স্থান পেয়েছিল। এবারে রেটিংয়ে স্থান পাওয়া তিনটি আর্থিক প্রতিষ্ঠান হলো আইডিএলসি ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স। এর মধ্যে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২০২২ সালের রেটিংয়েও স্থান পেয়েছিল। ওই বছর চারটি আর্থিক প্রতিষ্ঠানকে রেটিং দেওয়া হয়েছিল।
মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। এগুলো হলো টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে কয়েক বছর ধরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব প্রকল্পে ঋণ, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে। অনেক ব্যাংকে সৌর বিদ্যুতের ব্যবহার হচ্ছে। গাছ কাটা কমাতে কমিয়ে আনছে কাগজের ব্যবহার। পাশাপাশি অফিসগুলোতে বিদ্যুতের ব্যবহার কমাতে নানা উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, টেকসই কোর ব্যাংকিং সূচকের মধ্যে ব্যাংকগুলোর ঋণের মান, মূলধন পরিস্থিতি, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকেও বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণে নতুন অনেক ব্যাংক যুক্ত হচ্ছে, অনেকগুলো বাদ পড়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই মান যাচাইয়ের ক্ষেত্রে একটি ব্যাংকের পুরো আর্থিক চিত্র প্রকাশ পায়নি। ফলে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সেরা, এর মাধ্যমে তা বলা যাবে না।

সংশোধিত শ্রম আইন অধ্যাদেশ-২০২৫-এর কয়েকটি ধারা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁদের মতে, অধ্যাদেশের কিছু ধারা খাতটির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। উদ্দেশ্যমূলকভাবে আইন পরিবর্তন করা....
৬ ঘণ্টা আগে
জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি ও বৈশ্বিক সরবরাহশৃঙ্খলের সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
১৪ ঘণ্টা আগে
আকর্ষণীয় ও নিরবচ্ছিন্ন এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা ব্র্যাক ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্যাকেজ পাবেন...
১৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দুই মাস ডিসেম্বর ও জানুয়ারিতে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়েছে। ডিসেম্বরে মানুষের হাতে নগদ ছিল ২ লাখ ৭৫ হাজার ৩৪৩ কোটি টাকা, যা জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৬২৬ কোটি টাকায়। এক মাসে বেড়েছে ৭ হাজার ২৮৩ কোটি টাকা।
১ দিন আগে