ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও কয়েকজন এবং এখনো নিখোঁজ ৪৫ জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সকালে ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশের সুওয়াওয়া জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে এই বিপর্যয় শুরু হয়। ভূমিধসের কারণে সেখানকার খনিশ্রমিক এবং আশপাশে বসবাসকারীরা চাপা পড়ে যায়। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার একজন কর্মকর্তা সালামা রয়টার্সকে বলেছেন, ভারী বৃষ্টির কারণে সোমবার সাময়িকভাবে স্থগিত থাকার পর মঙ্গলবার উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে।
সালামা নামে ওই কর্মকর্তা জানান, উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া, প্রায় সব মিলিয়ে ৪০০ লোকবল কাজ করছে। তিনি জানান, এখন পর্যন্ত ৫২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ভারী কাদার কারণে উদ্ধারকারীদের বিপর্যয়ের জায়গায় পৌঁছানোর জন্য ২০ কিলোমিটারের বেশি পথ হেঁটে পাড়ি দিতে হয়েছে। এ কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির প্রত্যন্ত জেলাগুলোতে বন উজাড় ও ছোট আকারের অবৈধ খনির কার্যক্রম পরিচালনার কারণে ভূমিধসের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। আশঙ্কার বিষয় হলো, প্রত্যন্ত এসব অঞ্চলে প্রশাসনের নাগাল খুব একটা নেই।
এর আগে, গত মে মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা যায়। তার আগে এপ্রিলে মাসে দক্ষিণ সুলাওয়েসিতে ব্যাপক বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়।

তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা আগেও মৃতের সংখ্যা ৩৫৯ বলে জানানো হয়েছিল।
৭ ঘণ্টা আগে
বসনিয়ার সার্ব বাহিনীর সাবেক কমান্ডার এবং ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত যুদ্ধাপরাধী র্যাটকো ম্লাদিচ ৮৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে পড়ার সময় বসনিয়ায় সংঘটিত জাতিগত নিধন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন তিনি।
৭ ঘণ্টা আগে
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে নতুন কোনো দেশ যোগ দিতে চাইলে জোটের অন্য অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান।
৭ ঘণ্টা আগে
সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান তীব্র টার্বুলেন্সের কবলে পড়ে পাঁচ সেকেন্ডের কম সময়ে প্রায় ১৭৮ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় নিহত হয়েছিলেন ব্রিটিশ যাত্রী জিওফ কিচেন। তাঁর স্ত্রী প্রথমবারের মতো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একই ঘটনায় আহত কয়েকজন ব্রিটিশ যাত্রীকে সঙ্গে নিয়ে...
৮ ঘণ্টা আগে