চোটের সঙ্গে যুদ্ধটা থিয়াগো আলকানতারার দীর্ঘদিনের। লড়াই করতে থাকা আলকানতারা অবশেষে হাল ছেড়ে দিলেন। ফুটবল থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডার।
২০২৩-২৪ মৌসুমে লিভারপুলের জার্সিতে মাত্র ১ ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আলকানতারার। চোটের সঙ্গে যুদ্ধ করতে করতে নতুন মৌসুম শুরুর আগে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে এক বিবৃতিতে লিখেছেন, ‘আমি যা পেয়েছি, তার প্রতিদান দিতে সব সময়ই আগ্রহী। যতটুকু সময় উপভোগ করেছি, তাতে অনেক কৃতজ্ঞ। ফুটবলকে ধন্যবাদ। যারা আমার পাশে থেকেছেন এবং ভালো ফুটবলারের পাশাপাশি ভালো মানুষ তৈরি করতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ। শিগগিরই আবার দেখা হবে থিয়াগো।’
২০২২-২৩ মৌসুমের শেষে পিঠের চোটে পড়ায় অস্ত্রোপচার করতে হয়েছিল আলকানতারাকে। তবে ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ফিরতে পারেননি। আর্সেনালের বিপক্ষে ২০২৩-২৪ প্রিমিয়ার লিগের ম্যাচে ৮৫ মিনিটের সময় নামেন বদলি হিসেবে। সেই ম্যাচ লিভারপুল হেরেছিল ৩-১ গোলে। ম্যাচটি ছিল লিভারপুলের জার্সিতে আলকানতারার ৯৮তম ম্যাচ। ২০২০ সালে বায়ার্ন মিউনিখ ছাড়ার পর চার বছরের চুক্তিতে লিভারপুলে এসেছিলেন তিনি। অল রেডদের জার্সিতে ৩ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ৬ গোল।
বার্সেলোনার জার্সিতে ২০০৯ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন আলকানতারা। কাতালানদের হয়ে নিজের প্রথম মৌসুমেই (২০০৮-০৯) লা লিগা জয়ের স্বাদ পান তিনি। সব মিলে চারটি লা লিগা জেতেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ২০১০-১১ মৌসুমটা যে ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এক মৌসুম। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ—সবই তিনি জিতেছেন এই সময়ে।
আলকানতারা বার্সেলোনা ছেড়ে ২০১৩ সালে পাড়ি জমান বায়ার্ন মিউনিখে। বার্সার শিরোপাজয়ের রেশটা ধরে রেখেছেন বায়ার্নেও। সাতবার বুন্দেসলিগা ও একবার চ্যাম্পিয়নস লিগ জেতেন জার্মান ক্লাবটির হয়ে। লিভারপুলে চার বছরের ক্যারিয়ারে জিতেছেন একটি করে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড। তবে অলরেডদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল লিভারপুলের। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার অতিমানবীয় পারফরম্যানসে অলরেডরা সেদিন একের পর এক আক্রমণ করেও গোল করতে পারেননি।

এই দুই ম্যাচের ফলাফলের পর গ্রুপ 'ই' থেকে তিনটি দল নকআউটে খেলার যোগ্যতা অর্জন করল। আগেই জায়গা নিশ্চিত করা জার্মানি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে যাচ্ছে। সমান ৬ পয়েন্ট অর্জন করে রানার্সআপ হিসেবে সরাসরি শেষ বত্রিশের টিকিট কাটল আইভরি কোস্ট। আর জার্মানিকে স্তব্ধ করে ৪ পয়েন্ট অর্জন কর
৩ ঘণ্টা আগে
বাতিগুলো যখন একে একে নিভে গেল, চারপাশটা যেন থমকে দাঁড়িয়েছিল এক অলৌকিক ঘোরের মধ্যে। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকার আকাশে তখন ভাসছিল বিদায়ের সুর। গ্যালারির ৮০ হাজার মানুষ মোবাইল ফোনের আলো জ্বেলে এক সুরে গাইছিলেন কোনো এক মায়াবী গান।
৩ ঘণ্টা আগে
কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হালান্ড—রোমাঞ্চকর দ্বৈরথটি এবার মঞ্চস্থ হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ রাউন্ডে। বোস্টনের মাঠে গ্রুপ ‘আই’য়ের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও নরওয়ে।
৫ ঘণ্টা আগে
এই ব্রাজিলকে নিয়ে সামান্য হলেও সংশয় জেগেছিল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যেতে পারবে কি না। সংশয়টা তৈরি হয়েছিল গ্রুপপর্বে থাকা মরক্কোর কারণে। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে সাম্বার ছন্দে নেচে ওঠা ব্রাজিল অবশ্য সে সংশয় দূর করে দিয়েছে দ্রুতই।
৭ ঘণ্টা আগে