
চলমান কোটাবিরোধী আন্দোলন ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের কর্মসূচিকে সরকারবিরোধী আন্দোলনে পরিণত হওয়ার আশঙ্কা দেখছে পুলিশ। পুলিশের ধারণা, বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল এবং স্বার্থান্বেষী মহল আন্দোলনকারীদের ওপর ভর করে রাজনৈতিক ফায়দা নিতে পারে।
এই আশঙ্কা থেকে আন্দোলন দুটি যেন কোনোভাবেই সরকারবিরোধী আন্দোলনে পরিণত না হয়, সে ব্যাপারে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর।
জানা গেছে, আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে পুলিশ সদর দপ্তর। পরে এটি পুলিশের সব ইউনিট, রেঞ্জ কার্যালয় ও এসপি অফিসে পাঠানো হয়েছে।
ইতিমধ্যে কোটাবিরোধী ছাত্র আন্দোলন এবং পেনশন কর্মসূচি নিয়ে শিক্ষক আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট। এ নিয়ে আওয়ামী লীগের ভেতরে কিছুটা অস্বস্তি রয়েছে। পুলিশের মতোই দলটির নীতিনির্ধারকদের মূল্যায়ন হচ্ছে, বিএনপিসহ বিরোধীরা যেকোনো আন্দোলনকে সরকারবিরোধী অবস্থানে নিয়ে যেতে চেষ্টা করবে। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রও বলছে, আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকেরা যেন সরকারের প্রতিপক্ষ হয়ে না দাঁড়ায়, সে ব্যাপারে সতর্ক রয়েছে তারা।
পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করতে থাকলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হবে। এতে করে শিক্ষার্থীদের মাঝে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হবে। যেখান থেকে শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে যেতে পারে সাধারণ শিক্ষার্থীরা। যার ফলে পুরো শিক্ষাঙ্গনের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হতে পারে। সুযোগটি কাজে লাগিয়ে বিএনপি, জামায়াতসহ অন্য রাজনৈতিক দল পরিকল্পিতভাবে উসকানি দিয়ে এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাবে।
প্রতিবেদনে পুলিশের সব ইউনিটের উদ্দেশে বলা হয়েছে, আন্দোলনে উসকানি দিয়ে কেউ যদি ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো ধরনের অপচেষ্টা চালায় বা বিশৃঙ্খলা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই দুই আন্দোলনকেন্দ্রিক বিএনপি-জামায়াত, ছাত্রদল-শিবির এবং সমমনা শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের প্রতি বিশেষ নজরদারি করতে হবে।
যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, শিক্ষক ও শিক্ষার্থী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো শক্তি প্রয়োগ করবে না।
জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সর্বোচ্চ পেশাদারির সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের এই আন্দোলনের সময়ে দায়িত্ব পালন করছি। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। এই আন্দোলনে অনুপ্রবেশকারীদের বিষয়েও আমরা খেয়াল রাখছি।’
উসকানির কোনো বিষয় আছে কি না, জানতে চাইলে মহিদ উদ্দিন বলেন, ‘এসব বড় মুভমেন্টে সব সময় তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।’

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্তসংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাতে খসড়া চার্জশিট সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সংস্থার কোনো কর্মকর্তা গণমাধ্যমকে সরবরাহ করেননি।
৩ ঘণ্টা আগে
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি বিশ্বজুড়ে বেসামরিক মানুষের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখতে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
৬ ঘণ্টা আগে
জুয়া প্রতিরোধ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, দ্য পাবলিক এক্সামিনেশন (অফেনস্) (সংশোধিত) অ্যাক্ট এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা...
১৭ ঘণ্টা আগে