Ajker Patrika

সবার তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে কমিশন: নাহরিন ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সবার তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে কমিশন: নাহরিন ইসলাম
তথ্যমন্ত্রীর সঙ্গে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। ছবি: আজকের পত্রিকা ডেস্ক

বিশেষ ব্যক্তি নয়, সবার তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন কাজ করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান। আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার এবং সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার পদে গতকাল শনিবার নিয়োগ দেয় সরকার।

সাংবাদিকদের প্রশ্নে প্রধান তথ্য কমিশনার বলেন, ‘গত ১৭ বছর তথ্য কমিশন থাকলেও খুব সিগনিফিক্যান্ট কোনো কাজ করতে পারেনি...এটি একটি স্বতন্ত্র বডি হিসেবে কাজ করবে এবং জনগণের যে তথ্য পাওয়ার অধিকার, সেটি নিশ্চিত করবে।’

নাহরিন ইসলাম বলেন, ‘আমরা কাজ করব মানুষের জন্য, আমরা কোনো সরকারের জন্য কাজ করব না, আমরা কোনো বিশেষ ব্যক্তির জন্য কাজ করব না। আমরা সবার জন্যই কাজ করব এবং আমাদের দরজা বাংলাদেশের সব মানুষের জন্য খোলা থাকবে। যে কোনো ধরনের তথ্য পাওয়ার অধিকার, সেটা বাস্তবায়নে আমরা সবাই কাজ করব।’

প্রধান তথ্য কমিশনার আরও বলেন, ‘আমাদের প্রথম কাজ তথ্য কমিশনে তথ্যের অধিকার কত সহজ-সরলভাবে করা যায় এবং আমাদের কাছে মানুষ অ্যাকসেসটা কতটুকু পাবে এবং আমরা আসলে কী কাজ করি প্রথম পদক্ষেপ হবে তা মানুষকে কাছে জানানো।’

তথ্য কমিশনার মাহফুজুর রহমান বলেন, ‘একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কীভাবে কাজ করে, জনগণের কল্যাণে কীভাবে সে আসবে, সে জিনিসটা আমাদের প্রকাশ্যের মধ্যে আনতে হবে। তথ্যের যে অধিকারের যে প্রশ্নটা, এটা হচ্ছে যে জনগণের তথ্য, এটা শুধুমাত্র গণমাধ্যমের নয়।’ তিনি আরও বলেন, ‘এই দেশের তথ্যপ্রবাহের ক্ষেত্রে মানুষের যে প্রত্যাশা, তথ্যপ্রাপ্তির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত