
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন বিসিএসের ক্যাডার এবং নন–ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রতিষ্ঠানটির গাড়িচালক আবেদ আলী ও তাঁর ছেলে সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিয়াম ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। তবে তিনি গ্রেপ্তার হওয়ার পরপরই তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে এই শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
আরও পড়ুন–

উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ করার ঘোষণা আসার পর ঢাকা শহরের এমপিদের জন্য একই ধরনের ব্যবস্থা কোথায় হবে, সেই প্রশ্ন তুলেছেন ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি পুনর্গঠন করা হচ্ছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে সংগঠনের সদস্যসচিব জাহিদুল ইসলামের আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে পুনর্গঠনের বিষয়টি সামনে এসেছে।
২ ঘণ্টা আগে
হাসনাত বলেন, ‘আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়। আমরা লজ্জায় এটা কাউকে বলতে পারি না। এখন আমাদের একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি।’
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আইনি বাধায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হলে তাঁর জায়গায় নুসরাত তাবাসসুমকে বিকল্প হিসেবে ভেবে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
৫ ঘণ্টা আগে