
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপক (প্রশাসন) মো. হুজ্জত উল্লাহ ও তাঁর স্ত্রী মিসেস মাহমুদা খাতুনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় তাঁদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
আজ সোমবার দুদকের উপপরিচালক সেলিনা আখতার বাদী হয়ে সংস্থাটির জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন। দুদক উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি মো. হুজ্জত উল্লাহ সম্পদ বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, দুদকের অনুসন্ধানে তাঁর নামে ২ কোটি ৭৭ লাখ ৪ হাজার ৭৯৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। অন্যদিকে এই আসামির বৈধ আয় পাওয়া যায় ৮৩ লাখ ১২ হাজার ৯৩ টাকা।
অর্থাৎ তিনি নিজ নামে স্থাবর ও অস্থাবরসহ মোট ১ কোটি ৯৩ লাখ ৯২ হাজার ৭০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৯০ লাখ ৬৮ হাজার ৯১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
তাঁর স্ত্রী মাহমুদা খাতুনের নামে দায়ের হওয়া অন্য একটি মামলার এজাহারে বলা হয়, মো. হুজ্জত উল্লাহর নিজের এবং স্ত্রীর নামে অর্জিত মোট স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৪ লাখ ৬৮ হাজার ৮১৭ টাকা। হুজ্জত উল্লাহর অর্জিত অর্থ স্ত্রী মাহমুদা খাতুনের নামে ২০১১-২০১২ সালে ২১ লাখ ৯০ হাজার টাকার প্লট ও ফ্ল্যাট কিনেছেন। সম্পদ বিবরণীতে লেকসিটি কনকর্ড ও বসুন্ধরা আবাসিক এলাকা প্রকল্পে ২১ লাখ ৯০ হাজার টাকার সম্পদ আয়কর নথিতে প্রদর্শন করেননি।
দুদক সূত্রে জানা যায়, আসামি মাহমুদা খাতুন আয়কর নথিতে নিজ আয়ের উৎস হিসেবে পেশা ব্যবসা উল্লেখ করেছেন। তবে অনুসন্ধানকালে মাহমুদা খাতুনের কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা ব্যবসা করেছেন এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
মামলার এজাহারে আরও বলা হয়, যেহেতু তিনি একজন গৃহবধূ এবং কোনো প্রকার আয়ের সঙ্গে সম্পৃক্ত নন, সেহেতু তিনি স্বামীর অবৈধ উপার্জনের মাধ্যমে সম্পদশালী হয়েছেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
১৬ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার
২২ মিনিট আগে
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর ১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৩৭ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
৪০ মিনিট আগে