আগামী ১২ জুলাই বসবে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের আসর। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। জোড়া প্রি-ওয়েডিংয়ের মতোই বিয়ের অনুষ্ঠানও যে হবে ঝলমলে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানটিতে পারফর্ম করতে গতকাল বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন পপতারকা জাস্টিন বিবার। আজ শুক্রবার (৫ জুলাই) অনন্ত ও রাধিকার সংগীত অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করবেন জাস্টিন বিবার।
চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক্বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের অন্যতম ধনী আম্বানি পরিবার। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি পুরো বলিউড; যেখানে পারফর্ম করেছিলেন রিহানা থেকে ভারতের অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো সংগীতশিল্পীরা।
জামনগরে প্রাক্বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাতে রিহানা নিয়েছিলেন ৬৬ থেকে ৭৪ কোটি রুপি। এবার রিহানার আকাশছোঁয়া পারিশ্রমিককেও টেক্কা দিলেন জাস্টিন বিবার। বিবার পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা ৮৩ কোটি রুপির বেশি।
এরপর গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত হয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ। ইতালি থেকে ফ্রান্সের জলপথে ক্রুজের মধ্যে পারফর্ম করেছিলেন কেটি পেরি। পাশাপাশি ব্যাকস্ট্রিট বয়েজ থেকে বলিউডের একাধিক তারকারা পারফর্ম করেছিলেন সেখানে।
আম্বানিবাড়িতে এই সময়ে এখন চলছে মামেরু সেরেমনি। গুজরাটি বিয়ের রীতিতে কন্যাপক্ষের বাড়ি থেকে বরপক্ষের ঘরে মিষ্টি, উপহার নিয়ে হাজির হন পাত্রীর মামা। বিয়ের আগে আশীর্বাদ পর্ব চলে এই অনুষ্ঠানে। সে জন্য দুই পরিবারের লোকজনই হাজির হয়েছেন ইতিমধ্যে। শুভ অনুষ্ঠান ঘিরে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে অ্যান্টিলা। তারকারাও এখনো হাজির হতে শুরু না করলেও এবার একে একে অনেকেই হাজির হবেন।
এদিকে, বিয়ের অনুষ্ঠানের ঠিক আগেই আম্বানিদের পরিবারের পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয়েছিল। আর্থিকভাবে পিছিয়ে আছেন এমন ৫০ জন দম্পতির বিয়ের ব্যবস্থা করেন তাঁরা।

গোথাম সিটির অন্ধকার জগতে সবার আশার আলো ব্রুস ওয়েন বা ব্যাটম্যান। বিশেষ কোনো অলৌকিক ক্ষমতা না থাকলেও যেভাবে পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে অপরাধীদের মোকাবিলা করে ব্যাটম্যান, তাতে এই সুপারহিরো চরিত্রটি দিন দিন হয়ে উঠেছে পপ কালচারের অনন্য প্রতীক।
৪১ মিনিট আগে
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন। শনিবার চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩১ বছর।
৭ ঘণ্টা আগে
কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে ওয়েব ফিল্ম বানিয়েছেন আকা রেজা গালিব। নাম ‘সারার সংসার’। এতে সারা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। গতকাল সন্ধ্যায় ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সারার সংসার...
১ দিন আগে
স্মৃতি, আবেগ আর নস্টালজিয়া—সব একাকার হয়ে গেল ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর মিডনাইট স্ক্রিনিংয়ে। জনপ্রিয় এই রেসিং সিনেমার মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে এ বছর। এ উপলক্ষে বৃহস্পতিবার কান উৎসবে ছিল সিনেমার মিডনাইট স্ক্রিনিং। প্রদর্শনীতে অংশ নিতে কান উৎসবে হাজির হন ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজ...
১ দিন আগে