আগামীকাল শুক্রবার (৫ জুলাই) আসছে ভারতের জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’–এর নতুন সিজন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল মির্জাপুরের প্রথম সিজন। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। দুটি সিজন ছিল সুপারহিট। এর পর থেকেই মির্জাপুরের নতুন সিজনের অপেক্ষায় ছিল দর্শক। অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে তৃতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি।
গত ১৯ জুন প্রকাশ পেয়েছে সিরিজের তৃতীয় সিজনের ট্রেলার। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের গল্প ফুটে উঠেছে ট্রেলারে।
দ্বিতীয় সিজনের শেষেই আভাস পাওয়া গিয়েছিল, নতুন সিজন আরও মার মার কাট কাট হতে চলেছে। নতুন সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের মধ্যে যে মহারণ হবে, তা আগেই বোঝা গিয়েছিল। ট্রেলারে মিলল তার আভাস।
দ্বিতীয় সিজনে গুড্ডু ও গোলু হত্যার চেষ্টা করেছিল কালিন ভাইয়াকে। পালিয়ে জীবন বাঁচায় সে। ওদিকে কালিন ভাইয়ার স্ত্রী খুন করে মকবুল বাউজিকে। মারা যায় আরও কয়েকজন। মুন্না ত্রিপাঠী ও কালিন ভাইয়ার অনুপস্থিতিতে বীণা ত্রিপাঠীর সাহায্যে পূর্বাঞ্চলের সিংহাসন দখল করে গুড্ডু। ট্রেলার দেখে মনে হচ্ছে, এই সিজনে গুড্ডুর পতন হতে পারে। কারণ, ক্ষমতা অনেক চালাক মানুষকেও অন্ধ করে দেয়।
মির্জাপুরের তৃতীয় সিজনটি পরিচালনা করেছেন গুরমিত সিং ও আনন্দ আইয়ার। সিরিজটিতে অভিনয় করেছেন—পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, বিক্রান্ত ম্যাসি, দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগাল ও বিজয় ভার্মা।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে