
গত মে মাসে রেশন দুর্নীতি মামলায় টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেছিলেন, ‘রেশন দুর্নীতি কী, সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই।’ তবে মাস ঘুরতে না ঘুরতেই নাকি ৭০ লাখ রুপি ফেরত দিতে চেয়ে ইডি বরাবর আবেদন করছেন ঋতুপর্ণা। ইডির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।
গত ১৯ জুন ইডির দপ্তরে যান ঋতুপর্ণা। প্রায় পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে নথি ইডির কর্মকর্তারা চেয়েছিলেন, তা জমা দিয়েছি। আমি তাঁদের সহযোগিতা করেছি। তাঁরাও আমাকে অনেক সহযোগিতা করেছেন। এই দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগ নেই। এর থেকে বেশি কিছু বলতে পারব না।’
ইডি সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতিতে অভিযুক্ত পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে টাকা নিয়েছিলেন ঋতুপর্ণা। ঋতুপর্ণার মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় ৬০ লাখ রুপি টালিউডে বিনিয়োগ হয়েছে। সেই টাকা ঋতুপর্ণা ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেন। তার পরেও ইডিকে কেন ৭০ লাখ রুপি ফেরানোর আবেদন তিনি জানালেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
এর আগে রোজভ্যালি কেলেঙ্কারিতেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। রোজভ্যালির সঙ্গে তাঁর লেনদেন হয়েছে বলেও তখন অভিযোগ ওঠে। এবার রেশন দুর্নীতিতেও জড়াল তাঁর নাম। এবার দেখা যাক, ইডি তাঁর টাকা ফেরতের আবেদন মঞ্জুর করে, না কি অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৩ মিনিট আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১৪ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৮ ঘণ্টা আগে