
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) (ল অ্যান্ড এনফোর্সমেন্ট) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের নামে–বেনামে থাকা সব স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ নির্দেশ দেন।
কাজী আবু মাহমুদ ফয়সালসহ ১৪ জনের ৮৭টি ব্যাংক হিসাবে থাকা ৬ কোটি ৯৬ লাখ টাকা অবরুদ্ধ ও ফয়সালসহ সাতজনের নামে থাকা ১৫টি সঞ্চয়পত্রে থাকা ২ কোটি ৫৫ লাখ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ফয়সালের স্ত্রী আফসানাসহ চারজনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
স্থাবর সম্পত্তির মধ্যে ফ্ল্যাটও রয়েছে বলে জানা গেছে।
এদিন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী টিমের সদস্য মোস্তাফিজুর রহমান অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল, তাঁর স্ত্রী আফসানা জেসমিন এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা মালিকানা স্বত্ব বদল রোধের জন্য ব্যাংক হিসাব, ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র ও নন–ব্যাংকিং ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের আমানতগুলো থেকে অর্থ উত্তোলন অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন।
দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ফ্রিজ ও স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন।’
আবেদনে বলা হয়েছে, কাজী আবু মাহমুদ ফয়সাল নিজ নামে ও স্ত্রী আফসানা জেসমিনের নামে জলসিঁড়ি আবাসন প্রকল্পে মোট ২ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করে ৫ কাঠার প্লট কিনেছিলেন। অনুসন্ধান চলাকালীন প্লটটি বিক্রি করেছেন।
দুদক অনুসন্ধান শুরুর পর থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা অপরাধলব্ধ সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত বর্ণিত সম্পদ বা সম্পত্তির বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিধায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
এ ছাড়া ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্রের টাকা এবং অন্যান্য স্থাবর সম্পত্তি অন্যত্র স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে। এ কারণে কাজী ফয়সাল ও তাঁর পরিবারের সদস্যদের সব স্থাবর–অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

সাতক্ষীরায় এক চা বিক্রেতাকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে গিয়ে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশু হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকার বাসিন্দা ও রুচিরা বেকারির মালিক...
৩ মিনিট আগে
বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যা
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়ামবাহী তিনটি লরি রওনা হয়েছে। রূপপুর প্রকল্পের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে জমি-সংক্রান্ত মামলায় সাক্ষ্য দেওয়ায় মো. আনসার আলী (৬০) নামের এক সাক্ষীকে রাস্তায় আটকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা মো. আবুল বাশারের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে