মারা গেছেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’-এর নির্মাতা মনির হোসেন জীবন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।
কামরুজ্জামান সাগর জানান, ব্রেইন স্ট্রোক করেছিলেন মনির হোসেন জীবন। পরে তাঁকে নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জীবন।
আজ বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য জীবনের মরদেহ রাখা হয়। সেখানেই অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা। পরে লাশ নিয়ে গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে রওনা দিয়েছে তাঁর পরিবার। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জীবনকে।
হুমায়ুন আহমেদের লেখা ‘আজ রবিবার’ নাটক দিয়েই পূর্ণ পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন মনির হোসেন জীবন। এটি নব্বইয়ের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি ধারাবাহিক। এরপর অসংখ্য নাটক নির্মাণ করেছেন তিনি।
মনির হোসেন জীবন পরিচালিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘চোর কাঁটা’, ‘আলী বাবা চল্লিশ স্মাগলার’, ‘অভিমানী’, ‘গুজব’, ‘ভবের মানুষ’ ইত্যাদি। ২০০০ সাল থেকে মনির হোসেন জীবন তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘স্বাধীন চলচ্চিত্র’ গঠন করেন। তাঁর প্রযোজনা সংস্থা থেকে অনেক নাটক নির্মিত হয়েছে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে