
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ২৭ জুন নিজেদের প্রথম বিতর্কে অংশ নেবেন। এই দুই মার্কিন রাজনীতিকের বিতর্ক নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প উভয়ের সঙ্গেই বিতর্ক করার অভিজ্ঞতা রয়েছে হিলারি ক্লিনটনের। সেই অভিজ্ঞতা থেকেই তিনি গতকাল মঙ্গলবার নিউইয়র্ক টাইমসে একটি কলাম লিখেছেন। প্রকাশিত কলামে ট্রাম্পের সঙ্গে বিতর্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন হিলারি এবং আটলান্টার সিএনএন স্টুডিওতে অনুষ্ঠেয় বাইডেন-ট্রাম্প বিতর্কের প্রথম রাউন্ডের জন্য বাইডেনকে পরামর্শও দিয়েছেন।
হিলারি ওই কলামে লিখেন, বিতর্কের সময় ট্রাম্প বাধা দেন ও অপ্রাসঙ্গিক কথা বলেন। তিনি যুক্তিতে না পারলে প্রতিপক্ষকে ধাওয়া দেন। হিলারিকেও একবার তেমনটিই করেছিলেন। কারণ, ট্রাম্প নিজেকে প্রভাবশালী দেখাতে ও প্রতিপক্ষের যুক্তির ধারাবাহিকতা নষ্ট করার চেষ্টা করেন। ট্রাম্পের অবস্থান খণ্ডন করার চেষ্টা মানে ‘সময়ের অপচয়’। কারণ, তিনি বিতর্ক শুরু করেন অর্থহীন কথা দিয়ে এবং পরে তা রূপ নেয় গালাগালিতে।
ট্রাম্পের বিতর্কের কৌশলের সমালোচনার পাশাপাশি ক্লিনটন তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। এ সময় তিনি গর্ভপাতের অধিকার ও ট্যাক্স কমানোর বিষয়ে ট্রাম্পের অবস্থানের কঠোর সমালোচনা করেন। তিনি মনে করেন, বৃহস্পতিবার ট্রাম্পের পারফরম্যান্সে জনসাধারণ হতাশ হবে।
অন্যদিকে, ক্লিনটন প্রেসিডেন্ট বাইডেনকে একজন ‘জ্ঞানী ও ভদ্র ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ‘আমাদের মধ্যে সবচেয়ে সহানুভূতিশীল নেতাদের একজন হলেন বাইডেন।’
তিনি বিতর্কে বাইডেনকে ‘ঠোঁটকাটা ও শক্তিশালী’ হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, এই কৌশল ট্রাম্পের আধিপত্য ও ভয় দেখানোর কৌশলকে সফলভাবে ব্যর্থ করবে।
এ সময় ক্লিনটন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের অসুবিধার কথাও স্বীকার করেছেন। উল্লেখ করেন বর্তমান প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন বিষয়ে চাপের কথাও। বাইডেনের বয়সকে গভীর উদ্বেগের বিষয় না ভেবে হিলারি বলেন, ‘তিনি ট্রাম্পের চেয়ে মাত্র তিন বছরের বড়।’
ক্লিনটন বৃহস্পতিবারের বিতর্কে দর্শকদের শুধু থিয়েট্রিক্সে আবদ্ধ না থেকে তিনটি বিষয়ের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানিয়ে হিলারি ক্লিনটন বলেন, ‘কেবল নিয়ম নয়, জনগণের বিষয়ে প্রার্থীরা কীভাবে কথা বলে সেদিকে মনোযোগ দিতে হবে।’ এরপরে তিনি দর্শকদের মৌলিক বিষয়গুলোর প্রতি মনোনিবেশ এবং ‘বিশৃঙ্খলা ও যোগ্যতা’র মধ্যে পার্থক্য নির্ণয়ে মনোযোগ দিতে বলেন।
উল্লেখ্য, বিতর্কের প্রস্তুতি নিতে বাইডেন এখন ক্যাম্প ডেভিডে সহযোগী ও উপদেষ্টাদের সঙ্গে শলা-পরামর্শ করছেন।

নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন...
২৫ মিনিট আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
১ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন এক সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিলে এবং মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সিদের হামলা বন্ধ করলে ওয়াশিংটন সদ্য শুরু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাতিল করবে, ইরানের...
৩ ঘণ্টা আগে