
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সোয়া ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
পুলিশ জানায়, ফতুল্লার পঞ্চবটী এলাকার মেঘনা ডিপো-সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নোঙর করে রাখা জাহাজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের অন্যান্য জাহাজ।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বেলা ১টা ৩২ মিনিটে আমরা আগুনের খবর পাই। আমাদের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কেউ হতাহত হয়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
মেঘনা ডিপোর কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘জাহাজটি আজ তেল নিয়ে ভোলায় যাত্রা করার কথা ছিল। শুনতে পেয়েছি, দুপুরে জাহাজের স্টাফরা রান্না করার সময় আগুন লেগে যায়। বিস্ফোরিত হয় জাহাজের ভেতরে সংরক্ষণ করে রাখা পেট্রল ও ডিজেলের ড্রাম। জাহাজে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল মজুত ছিল।’
প্রত্যক্ষদর্শী শ্রমিক আজিজ বলেন, ‘প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আঁতকে উঠি। দূর থেকে জাহাজের কয়েকজন স্টাফকে লাফিয়ে নদীতে পড়তে দেখেছি। শুনেছি কয়েকজন নিখোঁজ আছেন।’
এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেনেছি জাহাজে ডিজেল ও পেট্রল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে চারজন শ্রমিক রান্না করছিলেন। সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। হতাহতের খবর পেলেও সেটা নিশ্চিত নই।’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে ঘরে উঁকি দেওয়ার অভিযোগ এনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মহাদেবকে আটক করেছে পুলিশ, মাহবুব নামের আরেকজন পলাতক রয়েছেন। নিহত নিয়াশা চন্দ্র দাস (৫৭) কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা ও মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
১০ মিনিট আগে
রূপগঞ্জে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
১৯ মিনিট আগে
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) কৃষিশ্রমিকদের অতিরিক্ত কাজের (ওভারটাইম) পারিশ্রমিক বন্ধসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। এ সময় শ্রমিকেরা প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দপ্তরের সামনেও বিক্ষোভ
২০ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মিনিট আগে