বিদেশ ফেরত যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে আগামীকাল বুধবার (২৬ জুন) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হচ্ছে বাস সার্ভিস। বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাস স্টেশন পর্যন্ত বিআরটিসির দুটি বাস চলাচল করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান।
আজ মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নতকরণ বিষয়ে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব শ্রেণির যাত্রীদের উন্নত সেবা নিশ্চিতে সিভিল এভিয়েশন কাজ করছে। তবে পাসপোর্ট অধিদপ্তর সিস্টেম হস্তান্তর না করায় ই-গেট ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। যাত্রীসেবা নির্বিঘ্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত রয়েছে প্রায় ৩০টি সংস্থা।
এসব সংস্থা বিমানবন্দরে কতটুকু সেবা উন্নীত করেছে ও যাত্রীরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে আজ গণশুনানির আয়োজন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সেখানে মফিদুর রহমান বলেন, শাহজালাল এয়ারপোর্টের ই-গেট সিস্টেম পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন বিভাগকে হস্তান্তর না করায় ই-গেটের কার্যক্রম শুরু করা যায়নি। তবে শিগগিরই শাহজালালের বর্তমান টার্মিনালের সমস্যা সমাধান করা হবে। এছাড়া বিমানবন্দরের বিভিন্ন সুবিধা বৃদ্ধি করা হবে।
এদিকে যাত্রী সেবা উন্নত করতে বিমানবন্দরে বিভিন্ন সেবা বাড়ানো হয়েছে জানিয়ে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘বুধবার (২৬ জুন) থেকেই দেশে ফেরা যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে চালু হবে বিআরটিসির বাস সেবা। এছাড়া সেবা সংস্থাগুলোকে যাত্রীদের চাহিদা চেয়ে আগাম সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছি। যাত্রীদের সেবার মাধ্যমে সন্তুষ্টি দিতে শাহজালাল বিমানবন্দরের ব্যবস্থাপনার উন্নয়নে কাজ চলছে।’
গণশুনানিতে অংশ নিয়ে প্রবাসীরা গ্রাউন্ড স্ক্যানিং জটিলতা ও বাংলাদেশ বিমানের টিকিট বিড়ম্বনা নিয়ে অভিযোগ করেন।

নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর...
২৯ মিনিট আগে
সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। যশোর নেওয়ার পথে সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
৪৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রাম থেকে নিখোঁজের সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামের এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাবেক স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর লাশ গুমের অভিযোগে স্বামী নুরুল আমীনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে