
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার নাগার্জুনের একটি ভিডিও, যাতে বিতর্কের মুখে পড়েছেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রীতিমতো সমালোচিত হচ্ছেন এই তারকা। এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু ভিডিওতে কি এমন ছিল? কেনই বা ক্ষমা চাইলেন তিনি।
এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে একটি ক্যাফের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নাগার্জুন। আর তখনই অভিনেতার কাছাকাছি আসার চেষ্টা করেন সেই ক্যাফের এক কর্মী। যিনি বিশেষভাবে অক্ষম (প্রতিবন্ধী)। ঠিক তখনই নাগার্জুনের দেহরক্ষী তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এর ফলে সেই লোকটি হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু সেই সময় নাগার্জুন এই ঘটনায় কোন প্রতিক্রিয়া না দিয়ে হাঁটতে থাকেন।
নাগার্জুনের সঙ্গে সেসময় অভিনেতা ধানুশও ছিলেন। ধানুশ কয়েকবার পেছনে ফিরে তাকান। তবে তিনিও শেষমেশ হেঁটেই চলে যান। যা ভাইরাল হতেই ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।
ভিডিওটি শেয়ার করে এর ক্যাপশনে এক নেটিজেন লেখেন, ‘নাগার্জুন আপনার মতো একজন তারকার কাছে এমনটা আশা করিনি।’ আরেকজন লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক। ওই কর্মীর সঙ্গে এমন ব্যবহার করা উচিত হয়নি।’
ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন নাগার্জুন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মাত্রই এটা আমার নজরে এসেছে, এটা একদম উচিত হয়নি। আমি ভদ্রলোকের কাছে ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব, যেন এই ধরনের ঘটনা আর না হয়।’

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
৯ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে