Ajker Patrika

বিয়ের ছবিতে সোনাক্ষী-জহির

আপডেট : ২৪ জুন ২০২৪, ১০: ৪১
বিয়ের ছবিতে সোনাক্ষী-জহির

জহির ইকবালকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গতকাল রোববার মুম্বাইয়ে পারিবারিকভাবে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী।

সোনাক্ষী লিখেছেন, সাত বছর আগে এই দিনে (২৩ জুন) একে অপরের মাঝে ভালোবাসার খোঁজ পেয়েছিলেন তাঁরা।
 
ইসলাম কিংবা হিন্দু—কোনো ধর্মীয় রীতিতে নয়, আইনি বিবাহ সেরেছেন তাঁরা। বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পশ্চিম বান্দ্রায় অবস্থিত সোনাক্ষীর নিজস্ব অ্যাপার্টমেন্টে এ বিয়ের অনুষ্ঠান হয়।

বিয়ের ছবিতে জহির-সোনাক্ষী। ছবি: ইনস্টাগ্রামবিয়েতে আইভরি শাড়িতে দেখা গেছে সোনাক্ষীকে। খোঁপায় ফুলও গুঁজেছেন অভিনেত্রী। সোনাক্ষীর সঙ্গে মিলিয়ে সাদা রঙের পোশাক বেছে নিয়েছেন জহির।

বিয়ের ছবিতে জহির-সোনাক্ষী। ছবি: ইনস্টাগ্রামগত ২১ জুন জহিরের বাড়িতে হয় দুজনের গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে বলিউড তারকা হুমা কুরেশীসহ এই দুজনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত