ভারতের পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা রণদীপ সিং ভাঙ্গুর মারা গেছেন। ৩২ বছর বয়সী অভিনেতার অকালপ্রয়াণের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন রণদীপের পরিবার, সহকর্মী ও ভক্তরা।
রণদীপ ভাঙ্গুরের মৃত্যুর খবর প্রথম ফেসবুকে পোস্ট করেন তাঁর সহ-অভিনেতা করমজিৎ আনমোল। রণদীপের মৃত্যুর খবর শেয়ার করে করমজিৎ লেখেন, ‘ঈশ্বর তাঁর পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।’ যদিও ঠিক কী কারণ, কীভাবে রণদীপ ভাঙ্গুরের মৃত্যু হল তা এখনও জানা যায়নি।
রণদীপ ভাঙ্গুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির অসংখ্য তারকা শোক প্রকাশ করেছেন। অভিনেতা করমজিৎ আনমোল, মালকিত রাউনি এবং গুরপ্রীত কৌর ভাঙ্গুর সকলেই নিজস্ব সোশ্যাল মিডিয়ায় রণদীপের আত্মার শান্তি কামনা করেছেন।
পলিউডের ফেসবুক পোস্টে এই দুঃসংবাদটি শেয়ার করে বলা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে আপনাদের জানাচ্ছি, তরুণ অভিনেতা রণদীপ সিং ভাঙ্গুরেরে আকস্মিক ও অকাল মৃত্যু হয়েছে। যিনি এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে