দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই মুখ মিজান রহমান ও অনি হাসান। অনেক দিন ধরেই তাঁদের নতুন গান নিয়ে দর্শক মহলে ব্যাপক আলোচনা চলছে। এবার প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন গান। গানটির শিরোনাম ‘তোমাকে ছাড়া’। গানটি উৎসর্গ করা হয়েছে মা-বাবাকে। অনির আয়োজনে গানটি লিখেছেন গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
গানটি নিয়ে গীতিকার লতিফুল ইসলাম শিবলী ফেসবুকে লিখেছেন, ‘গান লেখা হয় না বহুদিন। ছোট ভাই এবং ট্যালেন্টেড মিউজিশিয়ান অনি হাসান চায়না থেকে একটা গানের মিউজিক ট্র্যাক করে পাঠালে সেটা শুনে এতই ভালো লেগে যায় যে গানটা লিখেই ফেললাম। প্রিয় ভোকাল মিজানের অসাধারণ কণ্ঠে গানটা এক নতুন মাত্রা পেয়েছে। আমি ওয়ারফেজের জন্য কখনো কোনো গান না লিখলেও দুই এক্স ওয়ারফেজের সঙ্গে এত বছর পর এসে এ গানটি আমাকে সত্যিই একটা নতুন রক গান শোনার তৃপ্তি দিয়েছে।’
গানটি মা-বাবাকে উৎসর্গ করার বিষয়ে শিবলী লিখেছেন, ‘গানের বিষয় হিসেবে বাবা এবং মাকে নিয়ে আলাদা অনেক গান হয়েছে, কিন্তু আমার জানামতে দুজনকে একত্রে কোনো গানে সম্ভবত আমরা পাইনি। আমাদের বাবা-মাকে উৎসর্গকৃত গানটি গত রাতে রিলিজ হয়েছে। কমেন্ট বক্সে আছে শেয়ার করলাম।’
মিজান ও অনি দুজনই দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর সাবেক সদস্য। মিজান দেশে থাকলেও অনি থাকেন দেশের বাইরে। সম্প্রতি কনসার্টে অংশ নিতে দেশে এসেছিলেন তিনি। বেশ কিছু স্টেজ শোতে একসঙ্গে দেখা গেছে মিজান-অনিকে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে