মুক্তি পেয়েছে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম সিনেমা ‘অযোগ্য’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি দর্শক থেকে সমালোচক, সবার প্রশংসা কুড়াচ্ছে। গতকাল আয়োজন করা হয়েছিল, সিনেমাটির বিশেষ প্রদর্শনীর। আর সেখানেই বসেছিল টালিউডের চাঁদের হাট। হাজির হয়েছিল যেন পুরো ইন্ডাস্ট্রি। তবে এদিন একসঙ্গে ইন্ডাস্ট্রির পাঁচ নায়কের জোট সবার নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়াতে ছবিটি প্রকাশ পেতেই রীতিমতো ভাইরাল।
প্রসেনজিৎ ছিলেন সিনেমার শুরুর আগে থেকেই। তারপর সেখানে আসেন দেব। ততক্ষণে সেখানে পৌঁছে গেছেন আরেক নায়ক সোহম চক্রবর্তী। দেব এসে প্রসেনজিৎ আর সোহমকে জড়িয়ে ধরেন। আর এরপর আড্ডায় যোগ দেন জিৎ। জিতের পাশে পাওয়া যায় আবীর চট্টোপাধ্যায়কেও। পুরো সময় সবার খুনসুটি চোখে পড়েছে। তবে ততক্ষণে সিনেমা হলের ভেতরে থাকায় অঙ্কুশকে ফ্রেমে পাওয়া যায়নি।
কয়েক দিন আগে আরও একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় ‘অযোগ্য’ সিনেমার। সেদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর্দার মায়েরা। ছিলেন মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা, লাবণি সরকার। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার সব রুপালি পর্দার মায়েদের আশীর্বাদ নিয়ে আজ আমি অযোগ্য থেকে যোগ্য।’
নব্বই দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। তাঁদের প্রথম ছবিই ছিল সুপারহিট। এরপর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ।
১৫ বছর বিরতির পর ‘প্রাক্তন’-এর মাধ্যমে ব্লকবাস্টার কামব্যাক হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ অভিনয় করেন তাঁরা। এর মাঝে কেটে গেছে প্রায় ৫ বছর, ২০২৪-এ পর্দায় আবারও ফিরছে এই জুটি।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে