সম্প্রতি বলিউডে ১০ বছর পূর্ণ করেছেন কিয়ারা আদভানি। এ উপলক্ষে ভক্তদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সঙ্গে মজা করেন কিয়ারা।
‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার মঞ্চে বেসুরে গান গেয়ে সমালোচিত হয়েছিলেন কিয়ারা। গেট টুগেদার অনুষ্ঠানে সেই এক গানের ভিডিও চালানো হয়। গান বেজে ওঠার পর ভক্তদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে মজা করে কিয়ারা বলেন, ‘এত খারাপ গেয়েছিলাম যে তারপর আর গান গাওয়ার সাহস পাইনি। আর কোনো দিন গান গাইব না।’
তাঁর এমন বক্তব্যের পর এক ভক্ত বলেন, ‘খারাপ না, বেশ ভালোই লেগেছিল গানটা।’ এর জবাবে কিয়ারা বলেন, ‘ধন্যবাদ। আপনারা সত্যিকারের ফ্যান। কিন্তু গানটা সেদিন আমি খারাপই গেয়েছিলাম।’
কিয়ারা আরও বলেন, ‘গান গাওয়ার পর ট্রল করতে শুরু করেন সবাই। তখন আমাকে সিদ্ধার্থ মালহোত্রা বলেছিলেন, “তুমি সাহস করে গেয়েছ, এটাই অনেক। গ্র্যান্ড ফিনালেতে গাওয়ার সাহস কজনের থাকে?” আমার সুর চলে গিয়েছিল, বুঝতে পেরেছিলাম। কিন্তু খুব মন দিয়ে গাইছিলাম বলে থামিনি। তবে গানটা খুব খারাপ গেয়েছিলাম। মানতেই হবে।’
২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ‘ফাগলি’। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার। দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। মুক্তির অপেক্ষায় আছে কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা দুটি।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
৮ ঘণ্টা আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
৯ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
১০ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
১১ ঘণ্টা আগে