ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফরম। এমন অনেক সিনেমা আছে, সিনেমা হলে সুবিধা করতে না পারলে ওটিটি মুক্তির পর আলোচনায় এসেছে। অনেক নতুন শিল্পী উঠে আসছে হালের জনপ্রিয় এই মাধ্যম থেকে। পুরোনো অনেক শিল্পীও নিজেদের নতুন করে চেনাচ্ছেন। তবে সম্প্রতি এই মাধ্যমের কিছু নিয়ম নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী।
ওটিটি প্ল্যাটফরমে সিনেমা স্বত্ব বিক্রির ক্ষেত্রে অনেক সময় শর্ত থাকে, বড় পর্দায় সিনেমা রিলিজ করতে হবে। তারপর সেটা ওটিটি প্ল্যাটফরমে দেখানো হবে। আর তাতেই বিরক্ত নওয়াজুদ্দিন, করেছেন তীব্র প্রতিবাদ।
সম্প্রতি নওয়াজের দুটি সিনেমা এমনভাবে মুক্তি পাওয়ার পর সমস্যায় পড়তে হয়েছে তাঁকে, এমনটাই দাবি অভিনেতার। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, ‘সিনেমা রিলিজ করার দিকটা ভালো করে দেখা দরকার, না হলে মুক্তি দেওয়ার কোনো মানে নেই। যদি যথেষ্টসংখ্যক হলে দেখানোর ইচ্ছা না থাকে, তাহলে কেন রিলিজ করছেন? আমাদের কি বোকা বানাচ্ছেন? অভিনেতাদের মুখ পোস্টারে থাকে। তাই সিনেমার ব্যবসার অঙ্ক খারাপ হওয়ার পর সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। “নওয়াজের সিনেমা এত কম ব্যবসা করল”—এমন বলা হয়। অথচ এটা বলা হয় না, কয়টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছিল।’
নওয়াজুদ্দিন আরও বলেন, ‘সিনেমা হলে মুক্তি দিলে ভালো করে মুক্তি দেন, না হলে বাদ দেন। অভিনেতাদের হাতে কী আছে বলুন? কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নিতে হলে সৎ থাকা প্রয়োজন। অভিনেতাকে সেটা জানানো প্রয়োজন।’
নওয়াজুদ্দিনের এমন মন্তব্যের পর বলিউডে শুরু হয়েছে আলোচনা। একাংশের দাবি, এমনটা সত্যিই হচ্ছে বলিউডে। গত তিন বছরে উদাহরণের সংখ্যা কম নয়। ফলে অভিনেতাদের নামের সঙ্গে একাধিক ফ্লপ সিনেমা।

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম Cinemata-এর আয়োজনে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
২ ঘণ্টা আগে
সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা।
৬ ঘণ্টা আগে
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানের তৃতীয় আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
৬ ঘণ্টা আগে
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসা
৬ ঘণ্টা আগে