আজ মুক্তি পাচ্ছে শাকিব খান ঈদের প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমাটি মুক্তির আগে গতকাল রাতে একটি বিশেষ বার্তা দিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নিজের ফেসবুক পেজে প্রচারিত এই ভিডিওতে কী বার্তা দিলেন শাকিব?
ভিডিওর শুরুতে সবাইকে ‘তুফানি শুভেচ্ছা’ জানান শাকিব। এরপর এই নায়ক বলেন, ‘আশা করছি, এবার সবাই বন্ধুবান্ধব, স্বজন—সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন “তুফান”। খুব উপভোগ করবেন।’
এরপরের অংশে শাকিব কথা বলেন তুফানের পাইরেসির আশঙ্কা নিয়ে। শাকিব বলেন, ‘আমি একটু চিন্তিত, যদি তুফান পাইরেসি হয়ে যায়। এই পাইরেসির কারণেই পরিচালক, প্রযোজক, শিল্পী, সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে।’
এ বিষয়ে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শাকিব খান আরও বলেন, ‘আপনার পাশের সিটের কেউ যদি ভিডিও ধারণ করার চেষ্টা করে নিষেধ করুন, প্রয়োজনে হলো কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন তুফানই জোশ। পাইরেসিকে “না বলুন”। দেখা হবে সিনেমা হলে।’
তুফান সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছে দেশের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই, চরকি ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৪ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে