বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত হয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীনকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। তাঁর সঙ্গে উপদেষ্টা করা হয়েছে আরও নয়জনকে।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি।
জনপ্রিয় এই কণ্ঠ শিল্পী বাংলাদেশ বেতার, চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে শ্রোতাদের মন জয় করেছেন। ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে যার খ্যাতি ছড়িয়েছে দেশ-বিদেশে। গানের মাধ্যমে পৃথিবীর বহু দেশে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বেবী নাজনীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অনেক সম্মাননা অর্জন করেছেন।
আধুনিক গানের বাইরে রবীন্দ্র, নজরুল, লালন, পল্লি, ভাওয়াইয়া গানের ব্যাপক দখল রয়েছে বেবী নাজনীনের। হিন্দি-উর্দু গান আর গজলেও সমান শক্তিমান এক কণ্ঠের নাম বেবী নাজনীন। দেশ ও বিদেশের বিভিন্ন মঞ্চে সেসব গুণের স্বাক্ষরও তিনি রেখেছেন ৪০ বছরের সংগীত জীবনে।
বেবী নাজনীনের কর্মজীবন সংগীতময়। তাঁর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘ঘুম ভাঙ্গায়া গেলরে মরার কোকিলে’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে’, ‘ঐ রংধনু থেকে কিছু কিছু রং’, ‘ও বন্ধুরে তুই কত দূরে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘ও বন্ধু তুমি কই কই রে’, ‘কই গেলা নিঠুর বন্ধুরে’ ইত্যাদি।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে