আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুসলিম নাগরিকদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নির্দেশনায় তিনি রাস্তায় ঈদের নামাজ পড়া নিষিদ্ধ করেছেন। পাশাপাশি অনির্ধারিত স্থানে যেন পশু কোরবানি করা না হয়, সেই বিষয়েও সতর্কতা জারি করেছেন।
এবিপি আনন্দ সহ ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর রাজ্যের মুসলিম নাগরিকদের প্রতি নির্দেশনাটি জারি করেন। এতে বলা হয়েছে, প্রচলিত রীতি অনুযায়ী শুধুমাত্র নির্ধারিত স্থানে নামাজ পড়তে হবে। রাস্তা অবরোধ করে নামাজ পড়া যাবে না। পাশাপাশি নিষিদ্ধ কোনো পশুকে কোরবানি দিলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের ২৮টি রাজ্যের ২০ টিতেই গরু জবাই নিষিদ্ধ। এসব রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম।
মুসলিম নাগরিকদের প্রতি আদিত্যনাথের বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে সংবাদ সংস্থা আইএএনএসে। এতে বলা হয়েছে, ‘ঈদে কোরবানির স্থান আগে থেকেই চিহ্নিত করা উচিত। অন্য জায়গায় কোরবানি করা উচিত নয়। বিতর্কিত বা স্পর্শকাতর স্থানেও কোরবানি করা উচিত নয়। কর্মকর্তাদের নিশ্চিত করা উচিত, যেন নিষিদ্ধ পশু কোরবানি করা না হয়। পশু জবাইয়ের পর বর্জ্য নিষ্পত্তির জন্য একটি পদ্ধতিগত কর্ম পরিকল্পনা সমস্ত জেলায় চালু করা উচিত।’
মুসলিম সম্প্রদায়ের ঈদ এবং হিন্দু সম্প্রদায়ের দশেরা উৎসব একদিন আগে-পরে হওয়ায় প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলা এবং প্রতিহত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে দাশেরা উৎসব আর এর পরদিনই হবে ঈদুল আজহা।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে