পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় প্রায়ই বাংলাদেশের শিল্পীদের অভিনয়ের খবর শোনা যায়। এখানকার নাটক-সিনেমায়ও অভিনয় করেন কলকাতার শিল্পীরা। গানের ক্ষেত্রেও দুই বাংলার এই আদান প্রদান চোখে পড়ে। তবে অভিনয়শিল্পীদের তুলনায় ওপারে কম সুযোগ পান এপারের সংগীতশিল্পীরা। সাম্প্রতিক সময়ে কয়েকজন শিল্পীর কণ্ঠ শোনা গেছে টালিউডের সিনেমায়। এ তালিকায় যুক্ত হলেন মিনার রহমান। বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী কণ্ঠ দিয়েছেন রাজ চক্রবর্তীর ‘বাবলি’ সিনেমায়।
বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাজ। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আবীর চট্টোপাধ্যায় ও শুভশ্রী গাঙ্গুলি। আগামীকাল শনিবার প্রকাশ পাবে মিনার রহমানের গাওয়া বাবলি সিনেমার প্রথম গান ‘ডুবে আছি’।
আজ শুক্রবার গানটি মুক্তির আগের দিন আবীর ও শুভশ্রী হাজির হয়েছেন ভিডিওবার্তা নিয়ে। সেখানেই তাঁরা জানিয়েছেন, সবাইকে ভালোবাসায় ডুবাতে মিনার রহমানের কণ্ঠে আসছে ‘বাবলি’ সিনেমার প্রথম গান ‘ডুবে আছি’।
আবীর ও শুভশ্রীর ভিডিওবার্তাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মিনার।
ক্যাপশনে লিখেছেন, ‘বাবলি সিনেমার জন্য আমার গাওয়া নতুন গান ডুবে আছি আসছে আগামীকাল। গানটি সুর করেছেন ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত। লিখেছেন সুব্রত বারিষওয়ালা। আশা করি, আপনাদের সবার গানটি খুব ভালো লাগবে। দুই বাংলা জুড়ে আমার ভক্তদের জানাই অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থাকবেন।’
এর আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় দেখা গিয়েছিল আবীরকে। দীর্ঘ ৮ বছর পর বাবলি দিয়ে আবার রাজের পরিচালনায় ফিরেছেন অভিনেতা। অন্যদিকে স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’-মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২০ ঘণ্টা আগে