Ajker Patrika

যাদের কোনো গুণ নেই তারাই সমালোচনা করে: শাকিব খান

আপডেট : ১৩ জুন ২০২৪, ২০: ১৪
যাদের কোনো গুণ নেই তারাই সমালোচনা করে: শাকিব খান

গত দুই বছরে ঈদ ছাড়া মুক্তি পায়নি শাকিব খানের কোনো সিনেমা। এ নিয়ে অনেকেই সমালোচনা করছেন শাকিবের। অনেকেই মনে করেন, ফ্লপ হওয়ার আশঙ্কায় ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিতে চান না​ তিনি। বরাবরের মতো এবার ঈদেও মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘তুফান’। নব্বই দশকের এক গ্যাংস্টারের গল্পে সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফি। এতে শাকিব খানের সঙ্গে আছেন নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

মুক্তি উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তুফান টিমের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান। তুফান নিয়ে কথা বলার পাশাপাশি ঈদ ছাড়া সিনেমা না আসা নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন এই নায়ক।

শাকিব খান বলেন, ‘কিছু মানুষ আছে যারা কথা বলেই যায়, বলেই যাবে। এখন তারা বলছে ঈদ ছাড়া কেন আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। ঈদ ছাড়া সিনেমা মুক্তি দিয়ে প্রমাণ করতে করতেই ২৫ বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আর প্রমাণের মধ্যে দেখি না। আমি মনে করি না আমাকে আর নতুন করে প্রমাণ করতে হবে। এখন আমি কাজ করতে চাই ভালোবাসার মানুষদের জন্য। যুক্তরাষ্ট্র থেকে যখন দেশে ফিরেছিলাম, সে সময় যারা লাইন ধরে বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের জন্য কাজ করতে চাই। তাঁদের ভালোবাসার দাম দিতে চাই। সেই জন্য চেষ্টা করছি বেছে বেছে ভালো সিনেমায় অভিনয় করতে। যদি কোয়ালিটি সিনেমা না হয়, তাহলে আমরা লড়াই করব কীভাবে? ভালো সিনেমা না হলে আমাদের দেশের মাল্টিপ্লেক্সেই চলছে না, আর বিদেশে চলা তো অনেক দূরের কথা। হলিউড ও বলিউডের সিনেমার পাশে আমার সিনেমাকে জায়গা দিতে হলে তো কোয়ালিটি লাগবে।’

সংবাদ সম্মেলনে শাকিব খানসহ সিনেমার শিল্পীরা। ছবি: সংগৃহীততিনি আরও বলেন, ‘কারও কথায় কান না দিয়ে আমরা বাংলা সিনেমার স্বার্থে কাজ করতে চাই। যারা বিভিন্ন দোষ খুঁজে বের করে বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায়, তারা গুণটাকে দেখে না। আড়াল করে রাখতে চায়। সত্যি বলতে, তাদের নিজেদের কোনো গুণ নেই। তাই তারা সমালোচনা করে। তাদের কথা না শুনে ভালো বাংলা সিনেমার পাশে থাকুন। সেটা আমার হোক কিংবা অন্য কারও হোক।’ 

আগামীতে ঈদ ছাড়াও মুক্তি পাবে শাকিব খানের সিনেমা, এমন তথ্য জানিয়ে শাকিব খান বলেন, ‘সামনে ঈদ ছাড়াও (আমার) সিনেমা মুক্তি পাবে। দরদ ঈদ ছাড়া মুক্তি পাবে। আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। যেগুলো ঈদ ছাড়া মুক্তি পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুদ্ধ এড়াতে পরমাণু ইস্যুতে ছাড়ে প্রস্তুত, বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে যা চাইছে ইরান

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পরিচয়

বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ভারতে পণ্ডিত ও ধনাঢ্য দুই ব্যক্তির ইসলাম গ্রহণ নয়, ঘটনা উল্টো

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত