হাইভোল্টেজ ম্যাচ বলে কথা। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা তো থাকবেই। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সামাজিকমাধ্যমে চলে তর্কযুদ্ধ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ঘটনায় হরভজন সিংয়ের কাছে ক্ষমা চাইলেন কামরান আকমল।
নিউইয়র্কে চলতি সপ্তাহের রোববার ভারতের বিপক্ষে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৮ রান। গুরুত্বপূর্ণ মুহূর্তে বোলিংয়ে এসে আর্শদীপ সিং নিয়েছেন ১ উইকেট। সেই ওভারে ২ চার হজম করলেও পাকিস্তান নিতে পেরেছে ১১ রান। এই ওভারের আগে আর্শদীপকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন কামরান। পাকিস্তানের এক টেলিভিশনে কথোপকথনের সময় সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘যেকোনো কিছুই ঘটতে পারে। ১২টা পেরিয়ে গেছে। কোনো শিখের মধ্যরাতে বল করা উচিত নয়।’
শিখদের প্রতি এমন অসম্মানজনক মন্তব্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চোখ এড়ায়নি হরভজন সিংয়েরও। সাবেক ভারতীয় স্পিনার আকমলের এই কথার সমালোচনা ও তীব্র নিন্দা জানিয়ে এক্স পোস্টে লিখেছেন, ‘আপনাকে নিয়ে লজ্জা হয় কামরান আকমল...আপনি শিখদের নিয়ে না জেনেই মুখ খুলেছেন। আমাদের মা ও বোনদের যখন হানাদারেরা অপহরণ করেছিল তখন আমরা শিখরা তাদের বাঁচিয়েছিলাম। সময়টা ছিল ১২ টা। লজ্জিত হও...কিছুটা হলেও কৃতজ্ঞ থাকো কামরান।’ সমালোচনার মুখে কামরান নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমার সাম্প্রতিক মন্তব্যের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত এবং আন্তরিকভাবে হরভজন সিং ও শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমাপ্রার্থী। আমার কথা অনুপযুক্ত ও অসম্মানজনক ছিল।’
সুপার এইটে ওঠা পাকিস্তানের জন্য এখন অনেক যদি কিন্তুর মধ্যে পড়েছে। দুই ম্যাচের দুটিতে হারায় এখনো পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি তারা। নেট রানরেট-০.১৫০। এখন তাদের ম্যাচ বাকি কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। যার মধ্যে নিউইয়র্কে আজ রাতে কানাডার মুখোমুখি হবে পাকিস্তান। শেষ দুই ম্যাচ বাবর আজমরা জিতলে হবে ৪ পয়েন্ট। তাদের (পাকিস্তান) ভাগ্য নির্ভর করছে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের ওপর। আয়ারল্যান্ডকে যদি যুক্তরাষ্ট্র হারায়, তাহলে পাকিস্তানের সুযোগ নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের তখন হবে ৬ পয়েন্ট। অন্যদিকে ভারত এরই মধ্যে ৪ পয়েন্ট ও + ১.৪৫৫ নেট রানরেট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের শেষ দুই ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে।

নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স যতটা, তার চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। প্রতিপক্ষের খেলোয়াড়-সাপোর্টিং স্টাফ তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। আজ তিনি ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও দুর্দান্ত খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ডারউইনে এখন যেন অসহায় স্বাগতিক অস্ট্রেলিয়াই। অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশকেই।
৬ ঘণ্টা আগে
মাত্র ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল মালয়েশিয়া। তাতেই বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হেরে যাওয়ার উপক্রম। বসুন্ধরা স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
ডারউইনে আজ হঠাৎ করেই আলোচনায় মেহেদী হাসান মিরাজ-মিচেল স্টার্ক। বিশেষ কোনো রেকর্ডের জন্য নয়। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুজনের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে। যা সামলাতে এগিয়ে আসতে হয়েছে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনাকেও। তবে সতর্ক ছিলেন বলেই তানজিদ হাসান তামিমের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।
৮ ঘণ্টা আগে