দীর্ঘ সময় পর, একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাবা আর মেয়ে। কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিককে দেখা যাবে এক সিনেমায়। ‘স্বার্থপর’ শিরোনামের সিনেমায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে রঞ্জিতকে আর অপর্ণা নামের চরিত্রে অভিনয় করেছেন কোয়েল।
সিনেমাটি গল্পে দেখা যাবে—ভাই আর বোন ছোট থেকে একসঙ্গে বেড়ে ওঠে। বোনকে একপ্রকার হাতে করে মানুষ করে বড় ভাই। কিন্তু একটা সময় পরে সম্পত্তি ভাগাভাগির প্রসঙ্গ এলে সেই সম্পর্কই অন্য খাতে বইতে থাকে। সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। ভাই-বোনের সম্পর্ক নিয়ে বোনা এই সিনেমায় ভাই-বোন চরিত্রে দেখা যাবে কোয়েল-কৌশিককে।
কোয়েলের আইনজীবী চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিককে আর কৌশিকের আইনজীবী চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ চক্রবর্তীকে। সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু।
কোয়েল ও রঞ্জিত মল্লিককে এক সিনেমায় শেষবার দেখা গেছে প্রায় এক দশকেরও বেশি আগে। বেশ কয়েক বছর ধরে মূলধারার বাণিজ্যিক সিনেমায় কাজ করা বন্ধ করে দিয়েছেন কোয়েল।
সিনেমাটি নিয়ে কোয়েল বলেন, ‘আমাদের আশপাশে অনেকে সংসারের জন্য নিজের স্বপ্ন, ইচ্ছেগুলো পূরণ করতে পারেন না, অপর্ণার চরিত্রটাও ঠিক সে রকমই। তবে তাঁর নিজস্ব একটা কণ্ঠস্বর আছে। অনেক দিন পরে নিখাদ সম্পর্কের একটা গল্পে কাজ করছি, যাতে একটা ভালো বার্তা আছে। সিনেমা বাছার ক্ষেত্রে আমার কাছে এটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ।’
বাবার সঙ্গে বহু দিন পরে কাজ করা নিয়েও রোমাঞ্চিত কোয়েল। তিনি বলেন, ‘যদিও এখানে আমরা বাবা-মেয়ের চরিত্রে নেই, তবু বাবার অভিনীত চরিত্রটি এখানে শুধু আইনজীবীই নয়, অপর্ণার মেন্টরও বটে। তাই বেশ রোমাঞ্চিত আমি।’
প্রায় সব বাঙালি মা-ই এই গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পারবেন, জানালেন সিনেমার পরিচালক অন্নপূর্ণা বসু।
সম্প্রতি ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমার শুটিংয়ে হাতে চোট পেয়েছিলেন কোয়েল। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি, শিগগিরই ফিরতে চলেছেন কাজেও।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে