‘লো স্কোরিং থ্রিলারে’ নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে গতকাল ৪ রানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিততে জিততেও হৃদয়বিদারক পরাজয়ের গল্প লিখল বাংলাদেশ। অনেকের মতো তাওহিদ হৃদয়ও কাঠগড়ায় তুলেছেন ম্যাচের আম্পায়ারিংকে।
মাহমুদউল্লাহ রিয়াদ কেন ৪ পেলেন না—নিউইয়র্কে গত রাতের ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। ১৭তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ। প্রোটিয়ারা আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট দিয়ে দেন। সেটা লেগবাইয়ে ৪ রানও হয়ে যায়। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও যোগ হয়নি স্কোরবোর্ডে। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে ৪ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন হৃদয়, ‘সত্যি বলতে এটা ভালো সিদ্ধান্ত ছিল না। ম্যাচটা কঠিন ছিল। আম্পায়ার দিলেন আউট। এটা মেনে নেওয়া কঠিন। ম্যাচের দৃশ্য বদলে দিত ওই ৪ রান। আর কিছু বলা ঠিক হবে না।’
১১৪ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে বাংলাদেশ করে ৪ উইকেটে ৯৪ রান। ১৮তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে ফ্লিক করতে গেলে এলবিডব্লুর ফাঁদে পড়েন হৃদয়। মনে হচ্ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে এবারও যোগ হচ্ছে না তাঁর দৌড়ে নেওয়া ১ রান। তবে রিভিউতে দেখা যায়, রাবাদার বল লেগ স্টাম্পে আঘাত হানলে আম্পায়ার্স কলে আউট হয়েছেন হৃদয়। ৩৪ বলে ৩৭ রান করেছেন হৃদয়। তাঁর মতে, আম্পায়ারিং আরও ভালো হওয়া উচিত। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আম্পায়ারও মানুষ। ভুল হতেই পারে। তবে আরও দু-একটা ওয়াইড দেওয়া হয়নি। লো স্কোরিং ম্যাচ হচ্ছে এমন ভেন্যুতে। তখন ১-২ রান অনেক বড় ব্যাপার। ওই ৪ রান বা ওয়াইডগুলো খুব কাছাকাছি ছিল। আমার আউটও ছিল আম্পায়ার্স কল। এসব জায়গায় উন্নতি করা দরকার। আইসিসির নিয়মে তো আমাদের হাত নেই।’
আরও পড়ুন–

লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্ক এবার শেষ হতে যাচ্ছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। দলবদলের শেষ দিনে তাঁর শেফিল্ডে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে লেস্টারশায়ার লাইভ।
৫ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৩ মিনিট আগে
ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
২ ঘণ্টা আগে
এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয় হ্যাজলউডের। প্রত্যাবর্তনের ম্যাচেই নেন সাত উইকেট। এরপর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও বল হাতে ছিলেন ছন্দে, যদিও দ্রুত শেষ হওয়া দুই দিনের ম্যাচে এক উইকেটের বেশি নিতে পারেননি।
২ ঘণ্টা আগে