তীরে এসে তরি ডোবার গল্প তো বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছে ৪ রানে। কাছাকাছি গিয়ে স্বপ্নভঙ্গের বেদনায় যখন পুড়ছে বাংলাদেশ দল, তখন কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ তোপ দেগেছেন আম্পায়ারিং নিয়ে।
আম্পায়ারিং নিয়ে কথা বলতে গিয়ে মহসিন বাংলাদেশের ইনিংসের নির্দিষ্ট একটা ঘটনাকে উল্লেখ করেছেন। ১১৪ রান তাড়া করতে নেমে ১৬.১ ওভারে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ৮৮ রান। ১৭তম ওভারের দ্বিতীয় বলে প্রোটিয়া পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ রিয়াদ। দক্ষিণ আফ্রিকা দল আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট দিয়ে দেন। একই সঙ্গে সেটা হয়ে যায় ৪। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত-মাহমুদউল্লাহরা হেরে যান ৪ রানে। আম্পায়ারিং নিয়ে ফেসবুক পোস্টে মহসিন বলেন, ‘কোনো অজুহাত দিচ্ছি না। তবে এই নিয়মটা খুবই বাজে। বাজে আম্পায়ারিং কলের মাধ্যমে আমাদের থেকে ৪ রান কেড়ে নেওয়া হয়েছে। ম্যাচটাও হেরেছি ৪ রানে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিসিবি, আইসিসিকে এ ব্যাপারে খেয়াল রাখা উচিত। দল কখনো শাস্তি পেতে পারে না এমন ঘটনায়। খুবই হৃদয়বিদারক ঘটনা।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় যে কাছাকাছি গিয়েও পাওয়া হলো না, তাতে সামাজিক মাধ্যমে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেরেছেন অনেকেই। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন, ‘বাজে আম্পায়ারিং।’ পাইলটের পোস্টে অনেকেই দিয়েছেন স্যাড রিঅ্যাকশন। বাংলাদেশের জয় হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়ে মন্তব্যও করেন অনেক ভক্ত-সমর্থক।
৪ রানে জিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে সুপার এইট। ৩ ম্যাচে ৩টিতে জিতে প্রোটিয়ারা পেয়েছে ৬ পয়েন্ট। সমান ২ পয়েন্ট নিয়ে দুই ও তিনে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বাংলাদেশের নেট রানরেট + ০.০৭৫ এবং ডাচদের নেট রানরেট + ০.০২৪। দুটি দলই খেলেছে দুটি করে ম্যাচ। সেন্ট ভিনসেন্টে পরশু মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। ‘ডি’ গ্রুপের বাকি দুই দল শ্রীলঙ্কা, নেপাল এখনো পর্যন্ত জয়ের স্বাদ পায়নি।

লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্ক এবার শেষ হতে যাচ্ছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। দলবদলের শেষ দিনে তাঁর শেফিল্ডে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে লেস্টারশায়ার লাইভ।
৫ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৩ মিনিট আগে
ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
২ ঘণ্টা আগে
এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয় হ্যাজলউডের। প্রত্যাবর্তনের ম্যাচেই নেন সাত উইকেট। এরপর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও বল হাতে ছিলেন ছন্দে, যদিও দ্রুত শেষ হওয়া দুই দিনের ম্যাচে এক উইকেটের বেশি নিতে পারেননি।
২ ঘণ্টা আগে