মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা ছাড়াও ওই বিমানটিতে আরও ৯ জন অবস্থান করছিলেন।
বিবিসি জানিয়েছে, সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাবি প্রতিরক্ষা বাহিনীর ওই বিমানটি রাডারের বাইরে চলে যায়। বিমান কর্মকর্তারা পরবর্তীতে ওই বিমানের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি মালাবির উত্তরাঞ্চলে অবস্থিত এমজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। বিমান নিখোঁজের ঘটনায় মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা তাঁর বাহামা সফর বাতিল করেছেন। সোমবার সন্ধ্যায় এই সফরের জন্য তাঁর যাত্রা করার কথা ছিল।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে জনগণকে পরিস্থিতির যে কোনো খবর সম্পর্কে আপডেট করা হবে। প্রাথমিকভাবে বিমানটির নিখোঁজ হওয়ার কারণ এখনো জানা যায়নি। মালাবির তথ্যমন্ত্রী মোসেস কুনকুয়ু বিবিসিকে জানিয়েছেন, বিমানটিকে খুঁজে বের করার নিবিড় প্রচেষ্টা চলছে।
জানা গেছে, ভাইস প্রেসিডেন্ট চিলিমা তিন দিন আগে মারা যাওয়া দেশটির সাবেক মন্ত্রী রালফ কাসাম্বারার সমাধিতে শ্রদ্ধা জানাতে সরকারের প্রতিনিধি হিসেবে যাচ্ছিলেন।
২০২২ সালে চিলিমা গ্রেপ্তারের মুখোমুখি হয়েছিলেন। সে সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি সরকারি চুক্তির জন্য ঘুষ গ্রহণ করেছিলেন। গত মাসে দেশটির আদালত কোনো কারণ না দেখিয়ে অভিযোগটি খারিজ করে দেন।
রাজনৈতিক কর্মজীবনের আগে চিলিমা ইউনিলিভার এবং কোকাকোলার মতো বহুজাতিক কোম্পানির প্রধান হিসেবে ভূমিকা পালন করেছিলেন। ৫১ বছর বয়সী চিলিমার দুটি সন্তান আছে। সরকারি ওয়েবসাইটে তাঁকে দক্ষ, কাজপাগল এবং সাফল্য লাভ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১২ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৪ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৪ ঘণ্টা আগে