
বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনায়েদ খানের। প্রকাশ্যে এসেছে প্রথম সিনেমার পোস্টার। জুনায়েদ খান অভিনীত ‘মহারাজ’-এর পোস্টারের পাশাপাশি এর মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। তবে সিনেমাটি মুক্তির আগেই সমস্যার শুরু। এর বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা, বজরঙ্গ দল।
ধর্মগুরুদের নেতিবাচক দিক দিয়ে দর্শানো হতে পারে আশঙ্কা করে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বজরঙ্গ দল। কোঙ্কণ অঞ্চলের সমন্বয়ক গৌতম রাব্রিয়ার কথায়, ‘আমরা সিনেমার নির্মাতাদের চিঠি পাঠালেও কোনো লিখিত উত্তর পাইনি। তবে মৌখিক কথা হয়েছে। মুক্তির আগে সিনেমাটি আমাদের দেখাতে হবে। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে কোনো উত্তর এখনো পাইনি।’
তবে গৌতমের হুমকি, পরে যদি সিনেমাটিতে আপত্তিজনক কিছু দেখা যায়, তাহলে এর প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। সিনেমাটিতে ধর্মীয় এক চরিত্রে জয়দীপ আহলাওয়াতের লুক প্রকাশের পর থেকেই এই বিতর্কের শুরু।
‘মহারাজ’ পরিচালনা করেছেন ‘উই আর ফ্যামিলি’ এবং ‘হিচকি’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা। সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই এটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কারণ আমির খানের ছেলের প্রথম সিনেমা, তাই ভক্তদের আগ্রহ সীমাহীন তা বলাই বাহুল্য।
জুনায়েদ খান ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ ও শালিনী পান্ডেকে। এর চিত্রনাট্য লিখেছেন বিপুল মেহতা ও স্নেহা দেশাই। যশরাজ ফিল্মের এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৬ ঘণ্টা আগে