ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চার বছর কেটে গেছে। আগামী ১৪ জুন অভিনেতার চতুর্থ মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। আত্মহত্যা না কি খুন, তা নিয়েও বহু দিন চলেছে তদন্ত। কিন্তু প্রয়াত অভিনেতার পরিবারের দাবি, তাঁরা এখনও কোনও সদুত্তর পাননি। সুষ্ঠু তদন্তের জন্য আজও অপেক্ষা করছেন তাঁরা। এবার অভিনেতার মৃত্যুবার্ষিকীতে ভক্তদের এক হওয়ার ডাক দিয়েছেন সুশান্তের বড় বোন শ্বেতা সিং।
গতকাল শনিবার ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট করেছেন সুশান্তের বড় বোন শ্বেতা সিং কীর্তি। সে পোস্টে, সুবিচারের দাবিতে অনুরাগীদের এক হওয়ার ডাক দিয়েছেন তিনি। আগামী ১৪ জুন বান্দ্রার এক স্টুডিওতে সুশান্তের অনুরাগীদের আমন্ত্রণ জানান তিনি। এ দিন প্রয়াত অভিনেতার স্মৃতিতে প্রার্থনারও আয়োজন করা হয়েছে।
শ্বেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘এ বার সময় হয়েছে। চলুন, আমরা এক হই এবং আমাদের প্রিয় সুশান্তের মৃত্যুর বিচার চাই।’
এদিকে জুন মাসের প্রথম দিন সুশান্তের জন্য আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ ১ জুন। চার বছর আগে এই মাসেরই ১৪ তারিখ আমরা আমাদের প্রিয় সুশান্তকে হারিয়েছিলাম। সেই দিন ঠিক কী হয়েছিল, তার উত্তর আমরা এখনও খুঁজে বেড়াচ্ছি।’
কেদারনাথ ভ্রমণের কিছু ছবি শেয়ার করে শ্বেতা তাঁর পোস্টে লিখেছিলেন, ‘আমি প্রার্থনা করব বলে কেদারনাথ গিয়েছিলাম। ভেবেছিলাম, ভাইয়ের স্মৃতি আরও ভালো করে অনুভব করতে পারব। খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কেদারনাথে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চোখে পানি এসে যায়। কিছুটা হাঁটার পরে বসে পড়ি, চোখের পানি উপচে আসে। ওর উপস্থিতি আমার চার পাশে অনুভব করছিলাম। মনে হচ্ছিল, ওকে জড়িয়ে ধরি। ও যেখানে বসে ধ্যান করত, সেখানে বসেই ধ্যান করছিলাম। মনে হচ্ছিল, ও সত্যিই আমার সঙ্গে আছে, আমার মধ্যে আছে। এমন আগে কখনও অনুভব করিনি।’
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৮ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৮ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৮ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৮ ঘণ্টা আগে