
চমক দেখিয়ে বিশাল ব্যবধানে জয়ী হলেন আলোচিত ‘চা-কন্যা’ খাইরুন আক্তার। গতকাল বুধবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি রেকর্ড গড়া প্রায় ৬৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। তবে ‘চা-কন্যা’ খাইরুন আক্তার বিজয়ী হলেও ধরাশায়ী হয়েছেন ‘চা-পুত্র’ উজ্জ্বল কুমার দাশ। তিনি প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘চা-কন্যা’ খাইরুন আক্তার কলস প্রতীক নিয়ে ৭৬ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী সাফিয়া আক্তার হাঁস প্রতীকে ১২ হাজার ২১ ভোট, আবিদা খাতুন ফুটবল প্রতীকে ৮ হাজার ৮৭৩ ভোট, পারুল আক্তার পদ্মফুল প্রতীকে পান ৩ হাজার ১৩৮ ভোট, ইয়াসিন আক্তার মুক্তা বৈদ্যুতিক পাকা প্রতীকে ৪ হাজার ১৬৮ ভোট পেয়েছেন।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে চা-পুত্র উজ্জ্বল কুমার দাশ প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. আব্দুল কাইয়ূম তরফদার মাইক প্রতীকে ২৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী উজ্জ্বল কুমার দাশ বই প্রতীকে পান ১৯ হাজার ৫১ ভোট। এ ছাড়া মাওলানা মুখলেছুর রহমান টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৯১৬ ভোট, মো. লুৎফুর রহমান চশমা প্রতীকে ১৭ হাজার ৮৭৬, মো. শাহাজাহান তালা প্রতীকে ১২ হাজার ৮৮১, কবির মিয়া খন্দকার টিউবওয়েল প্রতীকে ৩ হাজার ৮৫৫, আজিজুল হক তরফদার উড়োজাহাজ প্রতীকে ৩ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন।
বিজয়ের পর খাইরুন আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি চুনারুঘাট উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। নির্বাচনের এই বিজয় আমার একার নয়, এই বিজয় পুরো চুনারুঘাট উপজেলাবাসীর। আপনাদের পরিশ্রম বৃথা যায়নি, আপনারা সবাই যে যেখান থেকে যেভাবে নিজ অবস্থান থেকে আমাকে সাহায্য, সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন, সবার প্রতি চিরকৃতজ্ঞ আমি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের দেওয়া কথা যেন রাখতে পারি।’
উল্লেখ্য, চুনারুঘাটে মোট ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০৮ জন, প্রদত্ত ভোট ১ লাখ ৮ হাজার ৮৫০ ভোট, শতকরা হার ৪৩ দশমিক ৭৩ শতাংশ।

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় মো. সাহাদ (১১) নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর নিহত হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষা করতে পদ্মা ব্যারাজ দ্রুত নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী জেলা কমিটি। একই সঙ্গে বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করা, উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং পদ্মা নদী ড্রেজিংয়ের মাধ্যমে পরিবেশ
১০ মিনিট আগে
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে পিকআপ ভ্যানের চাপায় মুসলিম মিয়া (৫৫) নামে ব্যাটারিচালিত রিকশার আরোহী নিহত হয়েছেন। একই রিকশায় তার মেয়ে ও ১৯ মাস বয়সী নাতি ছিল। তবে তারা অক্ষত আছে বলে জানা গেছে...
২১ মিনিট আগে
সকাল সাড়ে ৬টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের কাছে হাসানপুর-গুনবতী এলাকায় উদয়ন এক্সপ্রেসের একাংশ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেনের সামনের অংশটি প্রায় এক কিলোমিটার এগিয়ে যাওয়ার পর যাত্রীদের চিৎকারে চালক বিষয়টি টের পান এবং দ্রুত ট্রেন থামান।
২৩ মিনিট আগে