‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অপূর্ব। আবারও একই চরিত্রে ফিরছেন তিনি। বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’ সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। গল্পে দেখা যাবে, অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন।
আজ রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলীরা। অপূর্ব বলেন, ‘আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের।’
সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নুরকে। তিনি অভিনয় করেছেন রাহি নামের পুলিশ কর্মকর্তা চরিত্রে। সাবিলা বলেন, ‘রাহি চরিত্রের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে, যেগুলো আমি আগে কখনও করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবে।’
গোলাম মামুন সিরিজে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, ফখরুল বাশার মাসুম, শারলিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন, সুষমা সরকার প্রমুখ। ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আট পর্বের এই সিরিজটি।

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’–এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই মৃত্যুর খবর জানানো হয়।
৩ ঘণ্টা আগে
অবিন্যস্ত ও বিভ্রান্তিকর গল্প আর চরম নিম্নমানের গ্রাফিকস—সাধারণত এমন কোনো চলচ্চিত্র তৈরি হলে দর্শকেরা প্রেক্ষাগৃহ এড়িয়ে চলবেন বলেই ধরে নেওয়া হয়। কিন্তু চীনের একটি স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’-এর (Niu Lai) ক্ষেত্রে ঘটেছে এর ঠিক বিপরীত।
৩ ঘণ্টা আগে
আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘যাযাবর’ নামের সিনেমা বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। নির্মাতা জানান, এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে যাযাবরের দৃশ্যধারণের কাজ।
১১ ঘণ্টা আগে
প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি এক ভিডিও বার্তায় টিপু জানালেন, আগের চেয়ে ভালো আছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে গাইতেও দেখা গেল তাঁকে। জানালেন আবার গানে ফেরার ইচ্ছার কথা।
১১ ঘণ্টা আগে