প্রস্তুতি ম্যাচের জয়-পরাজয় গুরুত্বপূর্ণ না হলেও বিশ্বকাপের মূল পর্বে নামার আগের বাংলাদেশের চিন্তা থেকেই যাচ্ছে। সেই পুরোনো রোগেই যে বাংলাদেশ বারবার কাবু হচ্ছে। ব্যাটিং ইনিংস শুরু করতে নেমে টপ অর্ডার ধসে যাচ্ছে।
গতকালও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একই চিত্র ফুটে উঠেছে। ৪১ রানের মধ্যেই নেই ৫ উইকেট। যার ফল ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তবে ৬০ রানে হারার পরও ব্যাটারদের এমন দুর্দশা নিয়ে নাকি ভাবছেন না নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ হারার পর শান্ত জানিয়েছেন, আগে কী হয়েছে তা নিয়ে চিন্তা করছেন না তারা। ম্যাচে শেষে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আগে কী হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, আমরা কতটুকু সক্ষম। আমাদের সাহসিকতার সঙ্গে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাসকিন–ফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ফিরলে খেলাটা অন্যরকম হবে।’
মূল পর্বে বাংলাদেশে ভালো করবে বলে জানিয়েছেন শান্ত। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘বোলাররা তাদের কাজটা দুর্দান্ত করেছে। বিশেষ করে শরিফুল এবং রিশাদের বোলিং আমরা খুশি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারেনি। তবে আশা করি মূল টুর্নামেন্টে ভালো কিছু করব।’
ভারতের বিপক্ষে গতকাল একদম শেষ মুহূর্তে চোট পান শরিফুল ইসলাম। তাঁর চোট নিয়ে শান্ত বলেছেন, ‘সে পর্যবেক্ষণে আছে। সম্ভবত সে ভালো আছে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে সবাই উন্মুখ আছে, তবে আমাদের শান্ত থাকতে হবে।’
অন্যদিকে গতকাল ম্যাচ শেষে সুন্দর এক মুহূর্তের জন্ম হয়েছিল নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের পর দুই অধিনায়ক শান্ত আর রোহিত শর্মা অপেক্ষা করছিলেন সম্প্রচারকারী কর্তৃপক্ষকে সাক্ষাৎকার দিতে। ওই মুহূর্তে সাকিব আল হাসান প্রায় মাঝমাঠ থেকে ছুটে এসে ভারতীয় অধিনায়ককে জড়িয়ে ধরলেন। এরপর দুজন মেতে উঠলেন খোশগল্পে।
সাকিব ভারতীয় দলের মিডিয়া ম্যানেজারকে দিয়ে একটা ছবিও তোলালেন। এক ফ্রেমে সাকিব-রোহিত। এক ফ্রেমে গত ১৭ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাত্র দুজন খেলোয়াড়ই আছেন এই বিশ্বকাপে, যাঁদের খেলার অভিজ্ঞতা আছে প্রতিটি বিশ্বকাপে খেলার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে