এঁচোর চিলি
উপকরণ
কাঁচা কাঁঠাল সেদ্ধ করা ৪ টুকরা, আদা রসুন বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, চিলি সস ১ চা-চামচ, টমেটো সস ২ চা-চামচ, চিনি আধা চা-চামচ, তেল ৩ টেবিল চামচ, পানি প্রয়োজনমতো।
প্রণালি
প্রথমে সেদ্ধ করা কাঁঠালের পিসগুলোর সঙ্গে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া ও লবণ মাখিয়ে নিতে হবে । তারপর কর্নফ্লাওয়ারে গড়িয়ে তেলে ভেজে নিতে হবে। ভাজা হলে তুলে নিতে হবে । তারপর ওই তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে সবগুলো সস একে একে দিয়ে নেড়েচেড়ে ভেজে রাখা কাঁঠালের পিসগুলো দিয়ে দিতে হবে । নেড়েচেড়ে হাফ কাপ পানি দিতে হবে। তারপর চিনি দিয়ে কষাতে হবে। পানি শুকিয়ে এলে নামিয়ে পরিবেশন করুন ।
কাঁচা কাঁঠালের স্টিক কাবাব
উপকরণ
কাঁচা কাঁঠাল সেদ্ধ ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ২ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, কাবাব মসলা আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি এক চা-চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, ডিম ১টি, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, তেল ভাজার জন্য, কাঠি ৪টি, লবণ প্রয়োজনমতো, টমেটো সস ২ চা-চামচ।
প্রণালি
প্রথমে সেদ্ধ করা কাঁঠাল মথে নিতে হবে। তারপর সব উপকরণ একে একে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কাঠিতে কাবাবের মতো লাগিয়ে হালকা তেলে ভালো করে ভেজে নিতে হবে। তারপর সাজিয়ে পরিবেশন করুন।
কাঁচা কাঁঠালের কোপ্তা রাইস
উপকরণ
পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, কাঁচা কাঁঠাল সেদ্ধ ১ কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ চা-চামচ, কাঁচামরিচ বাটা ২ চা-চামচ, গরম মসলা গুঁড়া এক চা-চামচ, ডিম ১টি, ময়দা এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি ১ টেবিল চামচ, দারুচিনি ও এলাচ ৩-৪টি, তেজপাতা ২টি, নারিকেল দুধ ১ কাপ, চিনি ১ চা-চামচ, কাঁচামরিচ ৫-৬টি, তেল আধা কাপ, পানি ৭০০ গ্রাম।
প্রণালি
সেদ্ধ কাঁচা কাঁঠাল মথে নিতে হবে। পেঁয়াজ কুচি অর্ধেকটা, আদা-রসুন বাটা অর্ধেকটা, কাঁচা মরিচ বাটা, গরম মসলার গুঁড়া, ডিম, ময়দা, লবণ একসঙ্গে মাখিয়ে কোপ্তার মতো গোল গোল করে ভেজে নিতে হবে ডুবো তেলে। ভাজা হলে তুলে রেখে অন্য হাঁড়িতে তেলে পেঁয়াজ কুচি, আস্ত দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে হালকা ভেজে পোলাওয়ের চাল দিয়ে দিন। এখন আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে পানি এবং নারিকেল দুধ দিয়ে লবণ দিন। কাঁচা মরিচ ৫-৬টি ও ঘি দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে এলে কোপ্তাগুলো দিয়ে চিনি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ একদম কমানো থাকবে। এরপর দমে রাখুন পাঁচ মিনিট। তারপর নামিয়ে পরিবেশন করুন।
বাড়ির যে মেয়েটি এখন সবচেয়ে আনন্দে রয়েছেন, তাঁর বয়স আঠারো, না কুড়ি? তাহলে এই গল্পটা তাঁর সঙ্গেই জমবে বেশ। পূজার কোন দিন কী পরবে, কেমন সাজবে আর হেয়ারস্টাইল কেমন হবে, তা-ও এরই মধ্য়ে ঠিক করে ফেলেছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
আঁচল আর উত্তরীয়র কোনায় যাঁদের গিঁট পড়েছে, একাকী থাকার দিন যাঁদের শেষ হয়েছে গত পূজার পর আর এই পূজার আগেই, যাঁরা একটু একটু করে মানিয়ে নিচ্ছেন দুজনের জীবনে দুজনের উপস্থিতি, তাঁদের জন্য এবারের পূজার উৎসব একেবারে আলাদা।
১৭ ঘণ্টা আগে
নিরামিষ আর আমিষ—খাবার মূলত এই দুই ধরনের। কিন্তু সনাতন ধর্মমতে খাবার তিন ধরনের—সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। মেয়ে যখন বছরান্তে ঘরে ফেরে, তখন এই সব ‘ধরন’ ধরে ধরে খাওয়া হয় না, যায়ও না। ‘মেয়ে ঘরে ফেরে’—দুর্গাপূজায় এই বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।
১৮ ঘণ্টা আগে
উৎসব মানে আনন্দের রঙে ঘর ভরিয়ে তোলা। বিশেষ করে দুর্গাপূজা বা শারদীয় উৎসবে বাড়ির আঙিনা ও ঘরের মেঝেতে আলপনা না আঁকলে যেন উৎসবের আমেজ অসম্পূর্ণ থেকে যায়। তবে যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, তাঁদের জন্য টাইলসের মেঝেতে আলপনা আঁকা কিছুটা চিন্তার কারণ হতে পারে।
১৯ ঘণ্টা আগে