বুনো ভালুক দেখলে এমনিতে বেশ ভয়ানক প্রাণী মনে হতে পারে আপনার। মেজাজ খারাপ থাকলে সত্যি এরা বিপজ্জনক। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ভালুক নাম কামিয়েছে একেবারে বিচিত্র এক কারণে। সেটি মানুষের বাড়িতে ঢুকে মজাদার সব খাবার চুরির জন্য।
সম্প্রতি একটি বাড়িতে তার চুরি করে ঢোকার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আর যখন জানালা গলে বেরিয়ে আসে, তখন দেখা যায় ভালুকটির মুখে ঝুলছে ওরিও কুকিজের প্যাকেট।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ভিডিওটি ধারণ করা হয় ক্যালিফোর্নিয়ার মনরোভিয়ার ক্যানিয়ন ক্রেস্ট ড্রাইভ এরিয়ায়।
অবশ্য ভালুকটির এ ধরনের কাণ্ড-কীর্তির সঙ্গে ওই এলাকার বাসিন্দারা মোটামুটি পরিচিত। মিষ্টি খাবারের প্রতি এর বেশ দুর্বলতা আছে। মূলত মজাদার কোনো খাবারের আশাতেই এটি চুপি চুপি বিভিন্ন বাড়িতে হানা দেয়।
এলাকাটির বাসিন্দা ভিনা খোরি জানান, এখানকার বাসিন্দাদের কাছে এর নাম হয়ে গেছে এখন ‘ওরিও’। এটা কিছুদিন আগে তাঁর গ্যারেজে হানা দেয় ফ্রিজ থেকে চকলেট কেক চুরি করার জন্য।
‘এমনকি পর্দা দিয়েও একটি জানালা খোলা রাখার কথা ভাবতে পারি না আমি। ওটা পর্দা সরিয়েও এ কাজ করেছে আগে। তাই কিছুটা উদ্বেগের মধ্যেই থাকতে হয় আমাকে।’ কেএবিসি-টিভিকে বলেন খোরি।

চীনের রাস্তায় এবার দেখা মিলল এক অদ্ভুত দৃশ্যের। কোনো মানুষ নয়, ফুটপাতে হাঁটু গেড়ে বসে পথচারীদের কাছে অনুনয়-বিনয় করে ভিক্ষা চাইছে একটি অত্যাধুনিক হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবট। চীনের সিচুয়ান প্রদেশের এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক...
১ দিন আগে
ভারতের ছত্তিশগড়ের অম্বিকাপুরে গাঁজা চোরাচালানের আস্তানা গুঁড়িয়ে দিতে গিয়ে উল্টো নিজেদের গাড়ি চুরির মামলার গ্যাঁড়াকলে পড়েছে পুলিশ। গত মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে অম্বিকাপুরের কোতোয়ালি থানা এলাকার সাত্তিপাড়ায় এক সন্দেহভাজন মাদক কারবারিকে ধরতে গিয়ে এই অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়...
৫ দিন আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সুউচ্চ অ্যান্টেনা স্পায়ারের চূড়ায় উঠে বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বড় ব্যানার উন্মোচন করেছেন রাশিয়ার দুই দুঃসাহসিক অভিযাত্রী। স্থানীয় সময় গতকাল বুধবার ঘটে যাওয়া এই ঘটনাটি পরে এক অভিনব বিয়ের প্রস্তাবে রূপ নেয়।
৮ দিন আগে
গ্ল্যামার, আলো, আর ক্যামেরার ফ্ল্যাশলাইট—বাইরে থেকে দেখলে গ্ল্যামারের দুনিয়াকে মনে হয় এক রূপকথার জগৎ। বিশেষ করে যখন কোনো শিশুকে বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ তকমা দেওয়া হয়, তখন সাধারণ মানুষের ধারণা থাকে, তাদের পুরো জীবনটাই হয়তো সুখে-স্বাচ্ছন্দ্যে কাটবে। কিন্তু মুদ্রার অপর পিঠটা সব সময় এক হয় না।
১০ দিন আগে