ইউক্রেনে যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় বিভিন্ন ব্যবসায়, সম্পদশালী ব্যক্তিদের ওপর বাড়তি কর বসানোর পরিকল্পনা করেছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন একধরনে প্রগতিশীল আয়কর আরোপের চিন্তা করেছে। এর বাইরে রুশ অর্থ মন্ত্রণালয় করপোরেট মুনাফার ওপর বাড়তি ৫ শতাংশ কর যোগ করতে চাইছে। আগে এই করের পরিমাণ ছিল ২০ শতাংশ। নতুন এই বাড়তি কর যুক্ত হবে ২০২৫ সাল থেকে। বিভিন্ন খনিজ পদার্থ যেমন—লোহা, পটাশ, ফসফেটের ওপরেও বাড়তি শুল্ক যোগ করা হবে।
ইন্টারফ্যাক্সের প্রতিবেদন অনুসারে, বাড়তি এই কর আরোপের ফলে রাশিয়ার অর্থনীতিতে ২ লাখ ৬০ হাজার কোটি রুবল যোগ করবে ২০২৫ সালের মধ্যে। যা মার্কিন ডলারে ২৯ দশমিক ৪ বিলিয়ন ডলারের সমান। এই অর্থের অধিকাংশই আসবে বিভিন্ন ধরনে করপোরেট মুনাফার ওপর আরোপিত কর থেকে।
রুশ অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এবিষয়ক প্রস্তাবগুলো মন্ত্রিসভায় জমা দেওয়া হয়েছে এবং আগামী গ্রীষ্মকালীন অবকাশের আগেই রুশ ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় অনুমোদন পেতে পারে। নতুন প্রগতিশীল ব্যক্তিগত আয়কর আরোপের ফলে প্রায় ২০ লাখ মানুষকে বাড়তি কর দিতে হবে, যা দেশটির মোট কর্মশক্তির ৩ দশমিক ২ শতাংশ।
রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে যাঁরা বছরে ২৪ লাখ রুবল পর্যন্ত আয় করেন, তাঁদের জন্য বর্তমান থেকে ১৩ শতাংশ হারে এবং যাঁরা ৫ কোটি রুবলের বেশি আয় করেন, তাঁদের ২২ শতাংশ হারে প্রগতিশীল ব্যক্তিগত কর আরোপ করা হবে।
উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের শেষ দিক থেকেই ঘাটতি বাজেটে চলছে, যা মূলত সে বছরের ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ব্যয়ভার মেটানোর ফলাফল। সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা খাতে মোট জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ ব্যয় করছে, যা ১৯৮০-র দশকে স্নায়ুযুদ্ধের সময়কার প্রতিরক্ষা ব্যয়ের কাছাকাছি।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক ক্যারিশমাটিক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম মূলত কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই মাত্র কয়েক দিন আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন...
১১ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সেখানে গোপনে ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল।
১২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
কাতারএনার্জি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ৬৬ জন কর্মী আহত হয়েছেন...
১৩ ঘণ্টা আগে