ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সামুদ্রিক জোয়ার ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উপকূলীয় অঞ্চল। প্রাণহানির সঙ্গে ক্ষতির মুখে পড়েছে লাখ লাখ মানুষ। সংকটকালীন এ অবস্থায় নদী-উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি পশুপাখিদের সঙ্গে সবাইকে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। সঙ্গে সবার বিপদমুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে করেছেন প্রার্থনা।
শাকিব তাঁর ফেসবুকে লিখেছেন, ‘প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রাণহানির সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। বিপজ্জনক অবস্থায় কোমলমতি শিশুরা, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় উপকূলবর্তী এলাকায় মানুষ।’
শাকিব আরও লিখেছেন, ‘সংকটকালীন এই সময়ে নদী-উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি পশুপাখিরাও যাতে ভালো থাকে, এ জন্য সবাইকে সহনশীল আচরণের আহ্বান জানাই। সবার বিপদমুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।’
উল্লেখ্য, শাকিব খান তাঁর ক্যারিয়ারে ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তী পূর্ণ করলেন। ১৯৯৯ সালের আজকের এই তারিখের (২৮ মে) মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’।

এই ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হলো নাটক ‘আদরের ভাই’। নাম ভূমিকায় অভিয়ন করেছেন নীলয় আলমগীর। ভাই-বোনের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নীলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চার বোনের ভূমিকায় তাহমিনা সুলতানা মৌ, ফাতেমা হীরা, মাফিয়া বীথি ও হীরামনি। সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হয়ে
৬ মিনিট আগে
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১০ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১০ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১০ ঘণ্টা আগে