কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে নিজেকে মধ্যবিত্ত দাবি করে নেটিজেনদের তোপের মুখে অস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। অভিনেত্রীকে নিয়ে এরপর থেকেই শুরু হয়েছে ট্রল। অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৯৫ মিলিয়ন ডলারের বেশি। অস্কার জেতা অভিনেত্রী কেন নিজেকে মধ্যবিত্ত বললেন, তা নিয়ে দ্বন্দ্বে নেটিজেনরা।
সাক্ষাৎকারে কেট বলেছিলেন, ‘আমি হোয়াইট। তাই আমি প্রিভিলেজড। আমি মিডল ক্লাস। রিফিউজিদের সঙ্গে আমার বাস্তবে এবং ফিল্মে ইন্টারেকশন পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। আমার মনে হয় যদি ওদের বিষয়ে বলার মতো কোনো প্ল্যাটফরম থাকে, তা হলে সেটা ঠিকমতো ব্যবহার করা উচিত।’
২০১৬ থেকে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের শুভেচ্ছাদূত তিনি। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই কেটের এমন উক্তি।
এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একজন এক্সে লিখেছেন, ‘কেট ব্লানচেট মনে করেন তিনি মিডল ক্লাস? কার সঙ্গে তুলনায় তিনি মিডল ক্লাস? জেফ বেজোস? বড়লোকদের ন্যাকামো।’ অন্য একজন লেখেন, ‘বাস্তবের সঙ্গে কোনো সম্পর্কই নেই অভিনেত্রীর।’
একজন আবার মজা করে লিখেছেন, ‘কেট ব্লানচেট যদি মিডল ক্লাস হন, আমি তা হলে জিরাফ।’ অনেকেই লেখেন, এই উক্তি শোনার পর তাঁরা আর কেটের অনুরাগী থাকতে পারছেন না। নিজেকে মধ্যবিত্ত বলে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী, সেটা স্পষ্ট।
উল্লেখ্য, এ বছর কানের লাল গালিচায় কেট ব্লানচেটের ফিলিস্তিনকে সমর্থন প্রশংসা কুড়িয়েছে। কানের লাল গালিচায় ফ্যাশন-মুহূর্ত তৈরির মধ্য দিয়ে বিশ্বকে জানান দিয়েছেন, তিনি ফিলিস্তিনের পক্ষে। অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক, সেই বার্তা দিয়েছেন ভূমধ্যসাগরপাড়ের গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব থেকে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে