
মাইগ্রেনের ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মান্না দে (৩২)। সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে এমনটিই তিনি লিখেছেন।
আজ বুধবার সদর থানার চন্দ্র দিঘলিয়া ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার থানা পাড়া এলাকার বাবুল কুমার দের ছেলে।
মান্না দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের পদার্থবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। পরে তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেন।
মৃত্যুর আগে গতকাল মঙ্গলবার রাতে মান্না দে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘প্রতিনিয়ত মস্তিষ্কের নিউরনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। মাইগ্রেন এক অভিশাপের নাম। মাইগ্রেনের কাছে হেরে গেলাম। জীবনযুদ্ধে আমি পরাজিত।’
গোপালগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার দুপুরে সংবাদ পেয়ে গোপালগঞ্জ থানার চন্দ্র দিঘলিয়ায় একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।’
আনিচুর রহমান আরও বলেন, ‘আপাতত মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মাদারীপুর জেলা সদরের কাউদিয়া গ্রামের রিয়াজ খাঁর মেয়ে।
১ ঘণ্টা আগে
যশোর সদর উপজেলার হালশা গ্রামে বুকভরা বাঁওড়সংলগ্ন মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত ২৮ মার্চ দিবাগত রাতে ওই ট্রান্সফরমারগুলো চুরি হয় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে