‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। এরপর ‘কলা’ ও ‘এনিমেল’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। স্ক্রিনে সেই অর্থে কখনো লাউড মেকআপে দেখা যায়নি এই তারকাকে। নিয়মিত যাঁরা তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাঁরা জানেন, এই নায়িকা আগাগোড়া মিনিমালিস্ট।
মিনিমালিস্ট হলেও বি–টাউনে যাঁর বিচরণ, তাঁর তো সৌন্দর্য মন্ত্র কিছু না কিছু থাকবেই। তৃপ্তি দিমরির ভাষ্য, আত্মবিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই খুব জরুরি। আত্মবিশ্বাস থাকলে দেখতে ভালোলাগে। তা ছাড়া ত্বক ও স্বাস্থ্য়ের প্রতি প্রতিদিনই যত্নবান থাকা প্রয়োজন।
ব্যক্তিগত জীবনে খানিকটা অন্তর্মুখী আর লাজুক স্বভাবের হলেও শুটিংয়ের সেটে গেলে তৃপ্তি দিমরি যেন একেবারেই ভিন্ন মানুষ হয়ে ওঠেন। তিনি নিজেই এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কাজে যখন থাক, তখন একেবারে চরিত্রে ডুবে যাই, আর এটাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে।’
সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। তৃপ্তি বলেন, ‘যখন থেকে আমি পর্যাপ্ত ঘুমানোর বিষয়ে সচেতন হয়েছি, তখন থেকে আমার ত্বকের সমস্যা কমতে শুরু করেছে ও শরীর–মনও ফুরফুরে থাকছে।’ সুন্দর ত্বক পেতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে; আর ভালো ঘুম হলে শরীর শক্তি ফিরে পাবে। যোগ করেন তিনি।
ভারী মেকআপে ইতস্তত করলেও পোশাক–আশাক নিয়ে নিরীক্ষা করতে একেবারেই ভয় পান না এই নায়িকা। তবে জুয়েলারি ব্যবহারের ক্ষেত্রে ছিমছাম আর হালকা ধাঁচের গয়নাই তাঁর প্রিয়।
কখনো যদি ভারী মেকআপ করতেই হয়, তখন নজর দেন চোখের সাজে। দিমরির বোল্ড আই মেকআপই বাজিমাত করে দেয়!
সূত্র: ফেমিনা ও অন্যান্য

সুইডেনের বিপক্ষে মাঠে নামতে চলেছে জাপান। বিশ্বের কোটি দর্শক সামুরাই ব্লুদের খেলা দেখার অপেক্ষায়। আপনি ফুটবলে জাপানের সমর্থক হোন বা না হোন, সমস্যা নেই। কিন্তু জাপানের খাবারের ভক্ত হয়ে যেতে পারেন যেকোনো সময়। বিচিত্র স্বাদের জন্য বিশ্বজুড়ে জাপানিজ খাবার এখন বেশ জনপ্রিয়। চাইলে বাড়িতেই বানিয়ে নেওয়া...
৬ ঘণ্টা আগে
এক অপার সৌন্দর্যভূমি বান্দরবানের থানচি। পাহাড়, নদী আর পাথরের এক অনন্য মেলবন্ধনে গড়ে উঠেছে এই পাহাড়ি জনপদ। দুই পাহাড়ের বুক চিরে আপন গতিতে বয়ে চলা সাঙ্গু নদী যেন এক জীবন্ত ক্যানভাস। আর সেই রুপালি নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাথরের দেশের এক মুকুটধারী রাজা।
১৪ ঘণ্টা আগে
বর্ষাকালে ভ্রমণে কোথায় যাওয়া যায়, সে কথা ভাবছেন? তাহলে এই লেখা আপনার জন্য। বর্ষাকালে বাংলাদেশের কিছু কিছু জায়গা যৌবন ফিরে পায় এবং সৌন্দর্যের ঝাঁপি মেলে ধরে। চলুন, জেনে নেওয়া যাক বর্ষাকালে দেশে ভ্রমণের সেরা দশ দর্শনীয় স্থান সম্পর্কে।
১৫ ঘণ্টা আগে
বহুদিনের একটি ইচ্ছা পূরণ করার জন্য রওনা হলাম ঘিওরের কাউটিয়া গ্রামের পথে। গন্তব্য কালীগঙ্গা নদীতীরে দাঁড়িয়ে থাকা শতবর্ষী একটি বটগাছ। উত্তর-পশ্চিম থেকে পূর্ব দিকে এঁকেবেঁকে বয়ে চলেছে কালীগঙ্গা। নদীর সেই চিরচেনা রূপের সমান্তরালে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটবৃক্ষ।
১৬ ঘণ্টা আগে