গ্রীষ্মের প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে যখন বাইরে চলাফেরা করা দায়, তখন হাফহাতার শার্ট এনে দিতে পারে একটুখানি স্বস্তি। সুতি কাপড়ের মধ্যে প্রিন্টের এই শার্টগুলো গরমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ঠান্ডা থাকতে সাহায্য করে। দেখতে ফ্যাশনেবল ও যুগের সঙ্গে এগুলো বেশ মানানসই। যেকোনো ইনফরমাল বা অনানুষ্ঠানিক পরিবেশে হাফহাতার শার্ট পরা যেতে পারে। সুতি, লিনেনসহ বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের হাফহাতার শার্ট বাজারে পাওয়া যায়। আছে সলিড, স্ট্রাইপ, প্রিন্ট, চেকের মতো অসংখ্য প্যাটার্ন ও ডিজাইন।
সুতি ও লিনেনের হাফশার্ট
সুতি কাপড়ের পোশাক গ্রীষ্মের জন্য উপযোগী। নরম এই পোশাকের ভেতর দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে। তাই অত্যধিক গরমের দিনে সুতির জামা আরামদায়ক। এ সময় ঢিলেঢালা ও শতভাগ সুতির হাফহাতা শার্ট পরুন।
হাফ হাতা শার্টের কাপড় পছন্দের ক্ষেত্রে সুতির ভালো বিকল্প লিনেন। গরমের মাসে হালকা ওজনের লিনেনের কাপড় স্বচ্ছন্দ ভাব এনে দেবে। শর্টস, জিনস কিংবা ডেনিম–লিনেনের হাফহাতার শার্ট সবকিছুর সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে যায়।
হাফহাতার শার্ট কতটা মানানসই
পুরুষদের জন্য ফুল ও হাফহাতার শার্ট থেকে যেকোনো একটি বাছাই করা খুবই কঠিন কাজ। অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে, প্যাটার্নের কারণে এগুলো বিভিন্ন ধরনের প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পরা যায় না। তবে বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। প্রিন্টের হাফহাতার শার্ট জিনস, গ্যাবার্ডিন কিংবা ফরমাল—যেকোনো প্যান্টের সঙ্গে মানানসই।
শার্টের আকার ও রং
নকশা ও শৈলীর দিক থেকে বিবেচনা করলে অনেক ধরনের বিকল্প বাজারে পাওয়া যায়। তাই হাফহাতা শার্ট কেনার সময় নিজের পছন্দকে প্রাধান্য দিন। বেশি উজ্জ্বল রং এড়িয়ে স্ট্রাইপ ও চেকের মতো প্যাটার্ন বাছাই করুন। ফ্যাশনেবল থাকতে হালকা ঢিলেঢালা শার্ট পরতে পারেন। এ ছাড়া হাতা ঠিক কতটুকু পরতে স্বচ্ছন্দবোধ করেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন।
রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি হালকা শেডের শার্ট বেছে নেওয়া যেতে পারে। ফ্লোরাল, ট্রপিক্যাল, ট্রাইবাল, টেরাকোটা, মান্ডালা—বিভিন্ন নকশার হাফহাতা শার্ট ডেনিম, ফরমাল অথবা চিনো প্যান্টের সঙ্গে মানানসই।
শরিফুল হুদা বিপ্লব
সিনিয়র ডিজাইনার, কে ক্র্যাফট
সঙ্গে যা পরবেন
প্রিন্টের ফ্যাশনেবল হাফহাতা শার্ট পছন্দের আগে উপলক্ষের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অনুষ্ঠান, অবকাশ যাপন, ফরমাল ইভেন্ট কিংবা গরম সময়—যা-ই হোক না কেন, হাফ হাতা শার্টের সঙ্গে ডেনিম খুব ভালো মানিয়ে যায়। ফরমাল লুকের জন্য এ ধরনের শার্টের সঙ্গে ফরমাল প্যান্ট পরুন। চাইলে উজ্জ্বল রঙের হাফহাতা শার্টের সঙ্গে রঙিন প্যান্টও বাছাই করতে পারেন।

দুই চাকা, চারটি দেশ আর একটি রেকর্ড। দম্পতিরা আজকাল অনেকে মোটরবাইক ভ্রমণ করেন। রেকর্ড করার নেশাও আছে অনেকের। তাঁদের মতোই এক দম্পতি মীর ও আমাল। জেদ্দাপ্রবাসী দম্পতি মীর শাকিল উর রহমান এবং আমাল আহমেদের কাছে মোটরবাইকে ভ্রমণ আত্ম-আবিষ্কার এবং ভালোবাসার এক অনন্য ভাষা। সম্প্রতি এই দম্পতি তাঁদের মোটরসাই...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদ, প্রিয় মানুষের বিদায় কিংবা ক্যারিয়ারের বড় কোনো বিপর্যয়—এসব ঘটনা শুধু আমাদের চারপাশটা বদলে দেয়। শুধু তা-ই নয়, এসব বদলে দেয় আমাদের ভেতরের মানুষটাকেও। আমরা তখন দিশেহারা হয়ে পড়ি। একটা সময় নিজের পরিচয় নিয়ে সংশয়ে ভুগি। কিন্তু মনে রাখবেন, ভেঙে পড়াই শেষ কথা নয়...
৩ ঘণ্টা আগে
লইট্টা মাছ তো নানাভাবে রেঁধে খেয়েছেন, এবার করলা দিয়ে রেঁধে দেখুন। তেতো হলেও খেতে কিন্তু দারুণ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: লইট্টা মাছ ৩০০ গ্রাম, করলা ১০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৬ থেকে ৭টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ...
৫ ঘণ্টা আগে
আজ মঙ্গলের প্রভাবে মেজাজটা একটু ‘উগ্র’ হতে পারে। সকালে ঘুম ভাঙার পর থেকেই মনে হবে আপনিই পাড়ার ডন। কিন্তু সাবধান! অফিসের বসের সামনে শার্টের হাতা গুটিয়ে চোখ কটমট করে তাকালে ফল ভালো হবে না। বরং শান্ত থাকুন। প্রেমিকার সঙ্গে অকারণে ঝগড়া বেধে যেতে পারে; সে সময় যুক্তি দেওয়ার চেষ্টা করা মানেই হলো নিজের...
৭ ঘণ্টা আগে