২০২০ সালের শেষের দিকে দীর্ঘ দিনের বান্ধবী, থিয়েটারের সহযোদ্ধা মধুরিমাকে বিয়ে করেছিলেন টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তবে বিয়ের বছর দু-একের মাথায় তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যায়। গত বছর থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেছিলেন। সম্পর্কের ভাঙন নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল সে সময়।
তবে দু’জনের কেউই এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি কখনো। পরিবারের কথা ভেবেই মূলত দু’জনেই নিজেদের সিদ্ধান্ত ব্যক্তিগত রাখতে চেয়েছেন বরাবর। সম্প্রতি তাঁদের দাম্পত্য আবার আগের জায়গাতেই ফিরেছে বলে শোনা যাচ্ছে। অনির্বাণ-মধুরিমার সম্পর্ক ফের জোড়া লেগেছে বলেই ভারতীয় সংবাদমাধ্যমে খবর।
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে বিয়ে অনির্বাণ ও মধুরিমা। খুব ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে ঘরোয়াভাবে আইনি বিয়ে হয় তাঁদের। বিখ্যাত মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর কন্যা মধুরিমার সঙ্গে ‘সংঘারাম’ নাট্যদলে একসঙ্গে কাজ করেছেন অনির্বাণ। ‘হস্তগত’ আর ‘উদারনীতি’ বলে দুটি নাটক মঞ্চায়িত হয়েছিল কয়েক বছর আগে। প্রথমটি মধুরিমা পরিচালনা করেছিলেন। দ্বিতীয়টি অনির্বাণ।
সামনেই মুক্তি পেতে চলেছে অনির্বাণ অভিনীত ছবি ‘অথৈ’। অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত সে ছবিতে অনির্বাণের সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে।

বটতলা নাট্যদলের ‘খনা’ নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিল ২০১০ সালের ৮ মার্চ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে দেখতে শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে খনা। প্রথম প্রদর্শনীর মতো খনার শততম প্রদর্শনীর জন্যও শহীদ মিনারকে বেছে নিয়েছে বটতলা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে খনার শততম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগে
‘মন জানে না মনের ঠিকানা’ দিয়ে ২০১৭ সালে বড় পর্দায় অভিষেক অভিনেতা ইরফান সাজ্জাদের। পরের বছর মুক্তি পায় ‘ভালোবাসা এমনই হয়’ নামের আরেকটি সিনেমা। এরপর ছোট পর্দাতেই মনোযোগী হন এই অভিনেতা। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে বিপ্লব হায়দারের ‘ভয়াল’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হয় ইরফান সাজ্জাদের।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বরে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। শুরুতে আট পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও দিনে দিনে বেড়েছে ধারাবাহিকটির পর্বসংখ্যা। ইতিমধ্যে ধারাবাহিকটি পার করেছে শত পর্বের মাইলফলক।
৪ ঘণ্টা আগে
সময়টা খুবই ভালো যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’র শুটিং করছেন। এটি দিয়ে প্রায় ছয়-সাত বছর পর ভারতীয় ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। রামায়ণ মহাকাব্যের অনুপ্রেরণায় নির্মিত বড় আয়োজনের এ সিনেমায় তাঁকে দেখা যাবে মন্দাকিনীর চরিত্রে। গত ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে...
৫ ঘণ্টা আগে