
সরকারি কর্মকর্তাদের মতো চেয়ারম্যানদেরও নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সরকার। সহজে এবং কম সময়ে সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এমন নির্দেশনা দিয়ে চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে।
মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়ন পরিষদের সচিব সাহাদত হোসেন চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন।
তাঁর দেওয়া তথ্য মতে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ–১ শাখা থেকে গত ১৫ মে এ সংক্রান্ত পরিপত্রে জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগোষ্ঠীর খুবই কাছাকাছি থেকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে। সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় তা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা জন্ম–মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে অন্যান্য সেবা প্রদান, গ্রাম আদালত পরিচালনাসহ নানাবিধ সেবা দিয়ে থাকেন। জনগণ সাধারণত অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫ টা) ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণ করে থাকেন। ইউনিয়ন পরিষদের সেবা সহজে এবং যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চেয়ারম্যানদের সরকার নির্ধারিত অফিস সময়ে পরিষদে উপস্থিত থাকা প্রয়োজন।
এর ফলে কম সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি সহজতর হবে এবং কর্মচারীরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালনে অধিকতর সক্রিয় হবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কোনো কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা অধিক্ষেত্রের বাইরে অবস্থান করলে বা অফিসে উপস্থিত থাকতে না পারলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বা প্রয়োজনে জেলা প্রশাসককে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যার ঘটনার ‘নিরপেক্ষ’ তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা পিলখানা হত্যাকাণ্ডের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং এই
৩৫ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ মিয়া আব্দুল্লাহ ওয়াজেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাদ যোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান জানাজায় ইমামতি করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসা ৫৭ বিদেশি পর্যবেক্ষকের সার্বিক কার্যক্রম নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৩৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে কীভাবে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করা যায় সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
৩ ঘণ্টা আগে