Ajker Patrika

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২: ০২
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বঙ্গভবন

চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (২৫ অক্টোবর) রাষ্ট্রপতি সেখানে যান বলে বঙ্গভবন প্রেস উইং এক বার্তায় জানিয়েছে।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে ২১ অক্টোবর সকালে রক্তশূন্যতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়।

পরদিন ২২ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতাল থেকে ঢাকায় আনা হয় ভূমিমন্ত্রীকে। এরপর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তাঁর চিকিৎসা শুরু হয়।

এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন ভূমিমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত