
গত সোমবার ভয়াবহ ঝড়ে মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় বিলবোর্ড ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। সোমবারের ঘটনার পর থেকে মঙ্গলবার পর্যন্ত বেশির ভাগ উদ্ধারকাজ শেষ হয়েছিল। যদিও গত বুধবার ভেঙে পড়া বিলবোর্ডের একটা অংশ সরাতেই তাঁর নিচে দোমড়ানো-মোচড়ানো একটি গাড়ি থেকে উদ্ধার হয় এক প্রবীণ দম্পতির মরদেহ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সেই প্রবীণ দম্পতি বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের মামা ও মামি। গত সোমবার থেকেই খোঁজ মিলছিল না তাঁদের। ফোনেও পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেহ মিলল তাঁদের।
কার্তিকের মামার নাম মনোজ চাঁসোরিয়া (৬০) এবং মামি আনিতা চাঁসোরিয়া (৫৯)। অভিনেতার মামা ছিলেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার। সম্প্রতি কাজ থেকে অবসর নিয়েছিলেন তিনি। ভিসা সংক্রান্ত কিছু কাজে মুম্বাইয়ে গাড়ি নিয়ে সস্ত্রীক এসেছিলেন মনোজ। সেই কাজ মিটিয়ে আবার মধ্য প্রদেশের জবলপুরে বাড়ির উদ্দেশে রওনা হন চাঁসোরিয়া দম্পতি। কিন্তু গাড়িতে পেট্রল কম থাকায় ঘাটকোপারের একটি পেট্রল পাম্পে ঢুকেছিলেন তাঁরা। তখনই ওঠে ঝড়।
পেট্রল পাম্প লাগোয়া একটি ১০০ ফুট উচ্চতার এবং ২৫০ টন ওজনের বিলবোর্ড পাম্পের ছাউনির ওপর আছড়ে পড়ে। তাতেই চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কার্তিক আরিয়ানের আত্মীয়দের।
গতকাল বৃহস্পতিবার সাহার শ্মশানে চান্সোরিয়া দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। যদিও কার্তিক আরিয়ান এই মর্মান্তিক ঘটনার বিষয়ে মুখ খোলেননি।
কার্তিক আরিয়ান ব্যস্ত আছেন কবীর খান পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর প্রচারণায়। সম্প্রতি ছবির পোস্টার মুক্তি পেয়েছে। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর ট্রেলার মুক্তি পাবে আগামীকাল শনিবার (১৮ মে)। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ১৪ জুন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে