পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) পেরুর পাহাড়ি এলাকা আয়াকুচোতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায়, আন্দিজের ওপর দিয়ে যাওয়া বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল। তবে আয়াকুচোর এই পাহাড়ি অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
আয়াকুচোর সরকারি কর্মকর্তা ওয়াইবার ভেগা জানিয়েছেন, ইতিমধ্যে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর বাকি তিনজনের দেহ উদ্ধারের কাজ চলছে।
ওই কর্মকর্তা বলেন, খারাপ আবহাওয়া ও শিলাবৃষ্টির জন্য আমাদের মৃতদেহ উদ্ধার করতে সময় লাগছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৩ মে) সকালে লামা থেকে আয়াকুচো শহরে যাওয়ার সময় লিবার্তাদোরোস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে একটি খাদে পড়ে যায়। যদিও চালকদের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা আজ নতুন নয়।
এর আগে গত ৩০ এপ্রিল পেরুর উত্তরাঞ্চল অবস্থিত কাজার্মাকা উপত্যকায় বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
পেরুর পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মোট ৩ হাজার ১৩৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারি এই পরিসংখ্যানে বলা হয়, এসব দুর্ঘটনার শতকরা ৭০ ভাগই ঘটে চালকের ভুল বা তাদের শারীরিক ক্লান্তির মতো কারণে।

গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ৬০ দিনের মধ্যে নিরস্ত্র হতে হবে—এমন মন্তব্য করে হুমকি দিয়েছেন ইসরায়েল সরকারের এক কর্মকর্তা। তিনি বলেছেন, হামাস তা না মানলে ইসরায়েল আবারও ‘গণহত্যামূলক যুদ্ধ’ শুরু করবে। এই মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস।
২ ঘণ্টা আগে
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও বাংলাদেশ থেকে তথাকথিত অবৈধ অনুপ্রবেশের ইস্যু উত্থাপন করেছেন। তিনি অভিযোগ করেছেন, এ কারণে রাজ্যে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
প্রতিবছরের ফেব্রুয়ারিতে সুবিশাল দেশটা সেজে ওঠে বিয়ের সাজে। চারদিকে শুধু লাল আর লাল। প্রতিবছরই সেই লালের সঙ্গে জড়িয়ে যায় একেকটা প্রাণীর নাম। একবার মুরগি তো পরের বার ইঁদুরছানা। এবার সেই প্রাণীটা হলো টগবগিয়ে চলা ঘোড়া। বলছিলাম চীনের কথা।
৬ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া গাজায় জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে আগামী এপ্রিলের শুরুতেই ১ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে